চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যপ্রাচ্য থেকে ফিরছে ২৯ হাজার প্রবাসী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৯ অপরাহ্ণ ০৬, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
আরব আমিরাত

করোনা পরিস্থিতির কারণে আগামী কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরছেন প্রায় ২৮ হাজার ৮শ’ ৪৯ জন প্রবাসী বাংলাদেশি।

কুয়েত, ইরাক, সৌদি আরব, জর্ডান ও ওমানসহ বিভিন্ন দেশ থেকে আসছেন তারা। দেশে কোয়ারেন্টিনের জায়গা বিবেচনা করেই পর্যায়ক্রমে তাদের ফেরত আনা হবে।

বুধবার প্রবাসী শ্রমিকদের ফিরিয়ে আনার বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের ভিডিও কনফারেন্সে এসব সিদ্ধান্ত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ, স্বরাষ্ট্র, স্বাস্থ্য, বিমান ও পর্যটন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তর এতে অংশ নিয়েছে।

বৈঠক শেষে ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান: বিদেশে আটকে থাকা সব নাগরিকদের ফেরত আনার উদ্যোগ নেয়া হচ্ছে। এরইমধ্যে মধ্যপ্রাচ্য থেকে অবৈধ, কারামুক্ত ও আটকে থাকা প্রায় ৪ হাজার দেশে ফিরেছেন। কুয়েতে ক্যাম্পে আটকে থাকা প্রায় সাড়ে ৪ হাজার বাংলাদেশির সব ধরনের খোঁজ রাখছে সেখানকার বাংলাদেশ দূতাবাস।

দেশটির সরকারের অনুমতি মিললেই তাদের ফেরত আনা হবে। ভারতসহ বিভিন্ন দেশ থেকে বিশেষ ফ্লাইটে আসছেন বাংলাদেশিরা।প্রবাসী শ্রমিকদের চাকরী আগামী আরও ৬ মাস বহাল রাখার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

বিভিন্ন দেশে বৈধ এবং অবৈধ সকল বাংলাদেশি শ্রমিককে সুরক্ষা দিতেও সে সকল দেশের সরকারকে অনুরোধ তার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসপ্রবাসী বাংলাদেশি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কারাগারে কার্টুনিস্ট কিশোর ও লেখক মুশতাক

পরবর্তী

যেসব কারণে রোযা ভঙ্গ ও মাকরুহ হয় না

পরবর্তী

যেসব কারণে রোযা ভঙ্গ ও মাকরুহ হয় না

করোনা মোকাবেলায় ‘জাদু’র শরণাপন্ন হৃতিকের মা!

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
ছবি: বিবিসি

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত ও ১ জন নিখোঁজ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT