রাশিয়া বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করছে অংশ নিতে যাওয়া দলগুলো। সোমবার নিজেদের দল দিয়েছে ১৯৯৮ সালের তৃতীয় সেরা দল ক্রোয়েশিয়া। ৩২ সদস্যের প্রাথমিক দলে ভারসাম্যের সাক্ষর রেখেছেন ক্রোয়েট কোচ জ্লাতকো ডালিচ।
ক্রোয়েটদের দলে নেই খুব একটা চমক। কাঙ্ক্ষিত সবাই আছেন ২০১৮ রাশিয়া বিশ্বকাপের প্রাথমিক দলে।
ক্রোয়েশিয়ার প্রাথমিক দল
গোলরক্ষক: ড্যানিয়েল সুবাসিচ, লভরে কালিনিচ, ডমিনিক লিভাকোভিচ, কার্লো লেটিকা।
ডিফেন্ডার: ভেডরান করলুকা, ডমাগোজ ভিডা, ইভান স্ট্রিনিচ, দেজান লভ্রেন, সিমিয়ে ভ্রসালিকো, জোসিপ পিবারিচ, টিন জেডভাজ, মাতেই মিত্রোবিচ, বোর্না বারিসিলিচ, জোরান নিযিচ, দুয়ে কালেটা কার, বোর্না সোসা।
মিডফিল্ডার: লুকা মদ্রিচ, ইভান রাকিটিচ, মাত্তেও কোবাচিচ, মিলান বাদেইল, মার্সেলো বোরোজোবিচ, মার্কো রগ, মারিও পাসিয়ালিচ, ফিলিপ ব্রাদারিচ।
ফরোয়ার্ড: মারিও মানজুকিচ, ইভান পেরিসিচ, নিকোলা কালিনিচ, আন্দ্রে কামারিচ।







