চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঞ্চে কেমন জমলো ইমরান-ফারিয়ার রসায়ন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৮ পূর্বাহ্ণ ১৫, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

নিজ উদ্যোগে আগেই দুটি গান ভিডিও দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। এবার তিনি ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২০’ এর জন্য গাইলেন। একা নয়, চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী ইমরানের সঙ্গে কণ্ঠ দিলেন এই নায়িকা! শুধু কণ্ঠই নয়, একইমঞ্চে দর্শক প্রথমবার তাদের রসায়নও দেখলো!

গেল ১০ ডিসেম্বর রাতে ঢাকার ফোর সিজন হোটেলে বসে উপমহাদেশের সবচেয়ে বড় মিউজিক অ্যাওয়ার্ডসের আসর। সেখানে উপস্থিত গুটি কয়েক মানুষ দেখেছেন ইমরান ও নুসরাত ফারিয়ার পারফর্মেন্স! ১ জানুয়ারি সেই অনুষ্ঠানটি চ্যানেল আইয়ের পর্দায় উপভোগ করেছেন সবাই। এবার ইউটিউবে আলাদা করে সেই পারফর্মেন্স!

পুরোপুরি মৌলিক গান নিয়ে হাজির ছিলেন ইমরান-ফারিয়া। গানের শিরোনাম ‘এ বাঁধন যাবে না ছিঁড়ে’। লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর সংগীত করেছেন সময়ের তুমুল জনপ্রিয় সংগীত তারকা ইমরান নিজেরই।

ফারিয়ার সঙ্গে গানটি তৈরীর সময় চ্যানেল আই অনলাইনকে ইমরান জানিয়েছিলেন, ‘নায়িকা হিসেবে যেমন, গায়িকা হিসেবেও ফারিয়া দারুণ গেয়েছেন। ইমরান বলেন, নুসরাত ফারিয়া আগেও গান করেছে। এ গানটি স্টেজ পারফর্মেন্সের জন্য করা, দারুণ গেয়েছেন।’

স্টেজ পারফর্মে ডান্স ফরম্যাটে গান বেশি হয়, কিন্তু ইমরানের সঙ্গে একেবারেই রোমান্টিক গান গাইলেন নুসরাত ফারিয়া। তিনি মনে করেন, গানটি অনেকদিন বেঁচে থাকবে। বললেন, অনেক সুন্দর কাজ হয়েছে। আমার আগের দুটি গান থেকে এটি একেবারেই আলাদা। ইমরানের কাজগুলো অনেক গোছানো। তার সঙ্গে কাজের অভিজ্ঞতাও চমৎকার।

বৃহস্পতিবার চ্যানেল আইয়ের অফিশিয়াল ইউটিউবে আলাদা করে ইমরান-ফারিয়ার গানটি প্রকাশের পর প্রচুর দর্শক গানটির প্রশংসা করে মন্তব্য করছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরানগানগান ভিডিওনুসরাত ফারিয়াফারিয়ালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ জুলাই আইস্ক্রিনে আসছে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স এসেছে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

জুলাই ১, ২০২৬

জার্মানির গোল বাতিলের ব্যাখ্যা দিলো ফিফা

জুলাই ১, ২০২৬

‘টক্সিক’ নিয়ে অদ্ভুত সতর্কবার্তা!

জুলাই ১, ২০২৬

মোসাদ্দেক-ইয়াসিরকে ফিরিয়ে হৃদয়ের নেতৃত্বে টি-টুয়েন্টি দল

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT