চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মজিদের আরেকটি ডাবল সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৫ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
আব্দুল মজিদ

আব্দুল মজিদ

আরো একটি ডাবল সেঞ্চুরি করলেন আব্দুল মজিদ। বুধবার রাজশাহীতে বিসিএলের ম্যাচে সেন্ট্রাল জোনের হয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেন ডানহাতি এ ব্যাটসম্যান। প্রথম শ্রেণির ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরি তার। মজিদের ডাবল সেঞ্চুরির দিনে ইস্ট জোনের বিপক্ষে রানের পাহাড় গড়ছে সেন্ট্রাল জোন।

এরআগে ২০১৪-১৫ মৌসুমে জাতীয় লিগে ঢাকা বিভাগের হয়ে ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম ডাবল (২৫৩*) সেঞ্চুরিটি করেছিলেন। তিন বছর পর এ ডানহাতি বিসিএলে দেখা পেলেন প্রথম শ্রেণির ক্যারিয়ারের দ্বিতীয় ডাবলের।

মঙ্গলবার পেশিতে টান পড়ায় আহত অবসর নিয়ে ১৫৯ রানে দিন শেষ করেন মজিদ। সেদিন আর ব্যাট করতে নামেননি। বুধবার মাঠে নেমে আগেরদিনের মতোই ব্যাট চালিয়ে ডাবল সেঞ্চুরি তুলে নেন। ২৪৬ বলে ২০৫ রান করে আউট হন। ডাবলের পথে ২২টি চারের পাশাপাশি ৮টি ছক্কা হাঁকিয়েছেন মজিদ।

আগে টপঅর্ডারের দুই সেঞ্চুরিতে প্রথমদিনেই স্কোরবোর্ড চারশো ছাড়িয়ে যায় সেন্ট্রাল জোনের। ৪ উইকেটে ৪০৬ রান তুলে দিনশেষ করা সেন্ট্রালদের সংগ্রহ দাঁড়িয়েছে ৯ উইকেটে ৫৪০ রান।

রাজশাহীতে ইস্ট জোনের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে এসে ২৯ রানের উদ্বোধনী জুটি গড়েন সাইফ হাসান (২১) ও সাদমান ইসলাম। আরেক উদ্বোধনী সাদমান ১১২ রানে থামেন। ১১ চার ও ৩ ছক্কায় ১৫৭ বলের ইনিংস। প্রথম শ্রেণিতে পঞ্চম সেঞ্চুরি এ বাঁহাতি ব্যাটসম্যানের।

সাদমান-মজিদের মাঝে মার্শাল আইয়ুব ১৪ ও মেহরাব হোসেন জুনিয়র ২৫ রানে ফিরে গেলেও শুভাগত হোম ফিফটি তুলে নেন। ৪৯ বলে ৫০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। বুধবার তিনি আউট হন ৭১ রান করে। এদিন মজিদকে সঙ্গ দেন ৯ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করা মোহাম্মদ শরিফ (৪১)।

Reneta

ইস্টের হয়ে সোহাগ গাজী ৪টি ও মোহাম্মদ সাইফউদ্দিন নিয়েছেন ২ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিএললিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

জুন ১৮, ২০২৬

হার দিয়ে উজবেকিস্তানকে বিশ্বকাপে স্বাগত জানাল কলম্বিয়া

জুন ১৮, ২০২৬

নরেন্দ্র মোদিকে ‘ফেরেশতা’ ও ‘খুনী’ বলে প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প

জুন ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফার বিস্তারিত প্রকাশ, কার লাভ বেশি

জুন ১৮, ২০২৬

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮ শতাংশের বেশি

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT