চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মক্কার পর মিনা ট্র্যাজেডি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০১ পূর্বাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

পবিত্র হজ পালনের অংশ হিসেবে ঈদ-উল-আযহার দিনে মক্কার কাছে মিনায় শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপের সময় পদদলিত হয়ে ৭১৭ জন হাজির মৃত্যু হয়েছে।

সৌদি সিভিল ডিফেন্স এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই ঘটনায় আহত হয়েছেন আরো ৭ শতাধিক হাজি।

উদ্ধার অভিযান চলছে বলে সৌদি সিভিল ডিফেন্স এক টুইটার বার্তায় জানিয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে উদ্ধারকর্মীরা আশংকা করছেন।

‘এখন পর্যন্ত নিহতের যে সংখ্যা তা শুধু প্রাথমিক, এ সংখ্যা আরো বাড়তে পারে,’ বলে জানিয়েছেন আল জাজিরার প্রতিবেদক ওমর আল সালেহ।

আহতদের কাছের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

হতাহতদের মধ্যে কোনো বাংলাদেশী রয়েছেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Reneta

সারাবিশ্ব থেকে এবার ২০ লাখ মুসলমান হজ পালন করতে এখন পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন। বাংলাদেশ থেকে হজ পালন করতে গেছেন এক লাখ সাত হাজার ধর্মপ্রাণ মুসল্লি।

উদ্ধার কর্মীদের বরাতে আল আরাবিয়া টেলিভিশন জানিয়েছে, মিনায় শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপের সময় ওই দুর্ঘটনা ঘটে।পবিত্র হজব্রত পালনের অন্যতম অনুষঙ্গ শয়তানের উদ্দেশে কংকর বা পাথর নিক্ষেপ।

এর আগে ১১ সেপ্টেম্বর মক্কায় মসজিদুল হারামে ক্রেন ধসে পড়ার ঘটনায় এক বাংলাদেশীসহ ১০৭ জন নিহত হন, আহত হন দুই শতাধিক মানুষ। আহতদের মধ্যে বাংলাদেশীও ছিলেন বেশ কয়েকজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মক্কা হজহজহজ-পদদলিত
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬

সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬

সাউথ কোরিয়ার রঙিন যাত্রা প্রেরণাদায়ক: চুন্নু

জুন ১২, ২০২৬

রাতের আঁধারে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা অফিস ভাঙচুর ও লুটপাট

জুন ১২, ২০২৬

‘সুড়ঙ্গ ২’ নিয়ে ফিরছে মাসুদ, ডিসেম্বরেই মুক্তি!

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT