চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাট দেয়া ব্যবসায়ীর সংখ্যা বাড়ছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৭
অর্থনীতি
A A

রাজস্ববান্ধব পরিবেশের উন্নতি এবং কর সচেতনতা তৈরি হওয়ায় ভ্যাট দেয়া ব্যবসায়ী প্রতিষ্ঠানের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। চলতি (২০১৭-১৮) অর্থবছরের শুরুতে ভ্যাট দাখিলপত্র জমাদানকারী বা প্রতিপালনকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৬ হাজার ৮০০। সোমবার পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজারে।

এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য ও ভ্যাট অনলাইন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. রেজাউল হাসান  বলেন, সম্পূর্ণ হয়রানিমুক্ত পরিবেশে ব্যবসায়ীরা যাতে সহজ পদ্ধতিতে ব্যবসা পরিচালনা করতে পারেন, সেজন্য অনলাইন ভ্যাট নিবন্ধন চালু করা হয়েছে। পাশাপাশি নানা কার্যক্রমের মাধ্যমে কর সচেতনতা তৈরি করা হচ্ছে। এতে ভ্যাট প্রতিপালনকারী ব্যবসায়ীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে বলে তিনি মন্তব্য করেন।

রেজাউল হাসান বলেন,ভ্যাট অনলাইন বা যে অটোমেশন বাস্তবায়ন করা হচ্ছে-এর একটি শর্ত হলো সময়মত দাখিলপত্র জমা দেওয়া। এর ফলেও ভ্যাট প্রতিপালনকারী ব্যবসায়ীর সংখ্যা দ্রুত বাড়ছে।

ভ্যাট আইন-১৯৯১ এর আওতায় বর্তমানে ৮ লাখ নিবন্ধন রয়েছে। এর মধ্যে অনলাইনে নিবন্ধনের সংখ্যা ৭১ হাজার। এই ৭১ হাজারের মধ্যে দাখিলপত্র জমা দেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা ৬০ হাজার। অনলাইন ভ্যাট কার্যক্রমের আওতায় পুরনো নিবন্ধন বাতিল করা হচ্ছে। পুরনো নিবন্ধনকারীরা এখনও অনলাইনে পুন:নিবন্ধন করার সুযোগ পাচ্ছে।

রেজাউল হাসান বলেন, দাখিলপত্র জমা না দিলে বিভিন্ন আইনগত জটিলতায় পড়তে হয়, ব্যবসায়ীরা এসব বিষয়ে এখন সচেতন হচ্ছে। যা তাদের ভ্যাট দাখিলপত্র জমা দেওয়ার ক্ষেত্রে উৎসাহিত করছে।

সূত্র: বাসস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনবিআরভ্যাটরাজস্ব
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT