চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিন রপ্তানি নিয়ন্ত্রণের ঘোষণা ইইউ’র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৭ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২১
আন্তর্জাতিক
A A

ইইউ সদস্য দেশগুলোতে করোনা ভ্যাকসিন সরবরাহ নিয়ে অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে বিরোধের মধ্যেই ভ্যাকসিন রপ্তানি নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে বলা হয়, তাদের নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার প্রাধান্য দিয়েই ভ্যাকসিন সরবরাহের স্বল্পতার কারণে বাধ্য হয়েই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে ইইউ’র পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছিল করোনাভাইরাস ভ্যাকসিন রপ্তানির বিধি কঠোর করা হতে পারে। অবশেষে ইইউ আজকে তা নিশ্চিত করেছে বলে জানায় বিবিসি।

রপ্তানি নিয়ন্ত্রণের ঘোষণা দিয়ে ইইউ’র স্বাস্থ্য কমিশনার বলেন, ইইউ’র সকল নাগরিক যাতে ভ্যাকসিন পায় এবং সব পক্ষই নিয়ম নীতি দ্বারা যেন চালিত হয় তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

‘আস্থা, স্বচ্ছতা এবং দায়িত্ববোধ’ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন: প্রতিশ্রুতি রাখা প্রয়োজন, চুক্তিগুলি বাধ্যতামূলক।  অগ্রিম ক্রয়ের চুক্তিগুলিকে সম্মান করা দরকার।

Reneta

এর আগে ব্লকটির স্বাস্থ্য কমিশনার জানিয়েছেন: নিজের নাগরিকদের সুরক্ষার প্রয়োজনে যেকোন পদক্ষেপ নেবে ইইউ।

গত সপ্তাহে অ্যাস্ট্রাজেনেকা ইইউকে জানিয়েছে, উৎপাদন সমস্যার জন্য পরিকল্পনা অনুযায়ী ভ্যাকসিন সরবরাহ করতে পারছে না তারা।

সদস্য রাষ্ট্রগুলোর পক্ষ হয়ে অ্যাস্ট্রাজেনেকাকে ওই ক্রয়াদেশ দিয়েছিল ইইউ, কিন্তু ভ্যাকসিন বিতরণে ধীর গতির জন্য সমালোচনার মুখে পড়েছে তারা।

ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন সরবরাহেও ঘাটতি তৈরি হওয়ায় ইইউ’র কিছু সদস্য দেশে ভ্যাকসিন কর্মসূচীর গতি কমে গেছে, এই কারণে কিছু দেশ আইনি পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়েছিল।

অন্যদিকে ভ্যাকসিন নিয়ন্ত্রণের ঘোষণার কিছুক্ষণ পরেই অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ১৮ বছরের উপরের প্রার্থীদের শরীরে প্রয়োগের অনুমোদন দিয়েছে ইইউ’র ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা দ্য ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি (ইএমএ)।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় প্রস্তুত করা এই ভ্যাকসিনটি ইউরোপীয় ব্লকের দ্বারা অনুমোদিত তৃতীয় ভ্যাকসিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাস্ট্রাজেনেকাইইউভ্যাকসিন রপ্তানি
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT