চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার ভ্যাকসিন নিয়েও ৮৬ শতাংশের ডেল্টা ভ্যারিয়েন্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ন ১৭, জুলাই ২০২১
আন্তর্জাতিক
A A

ভ্যাকসিন গ্রহণ করার পরও করোনাভাইরাসের প্রবল সংক্রমণের পেছনে কারণ হিসেবে কাজ করছে ডেল্টা ভ্যারিয়েন্ট। ৮৬ শতাংশ মানুষ ভ্যাকসিন নেওয়ার পরও এই ভ্যারিয়েন্টের কারণে করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের এক গবেষণায় উঠে এসেছে, ভ্যাকসিন গ্রহণের ফলে এই প্রবল সংক্রমণের মাত্র ৯.৮ শতাংশকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এবং ০.৪ শতাংশ মৃত্যুবরণ করেছে।

এটাকে বলা হচ্ছে ব্রেকথ্রো সংক্রমণ বা ভ্যাকসিন গ্রহণের পরের সংক্রমণ। ভ্যাকসিন বিতরণের পরের সংক্রমণ নিয়ে ভারতে পরিচালিত সবচেয়ে বড় ও প্রথম দেশব্যাপী গবেষণার তথ্য বলছে, তাদের বিশ্লেষণ থেকে বলা যায় ভ্যাকসিনের কারণে হাসপাতালে ভর্তির হার ও মৃত্যুর সংখ্যা কমেছে।

গবেষণা থেকে তাই বলা হয়েছে, ভ্যাকসিনেশন ড্রাইভকে বাড়ানো এবং জনগণের মধ্যে দ্রুত ভ্যাকসিন বিতরণই হতে পারে করোনাভাইরাসের মারাত্মক তরঙ্গ প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল। আর এটাই স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপর থেকে চাপ কমিয়ে দেবে।

এই গবেষণার নমুনা সংগ্রহের সময় আরও দুইটি নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত করা গেছে। সেগুলো হলো, ডেল্টা এওয়াই ১ এবং এওয়াই ২।

গবেষণার জন্য আইসিএমআর ৬৭৭টি নমুনা সংগ্রহ করেছিলো যারা কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের একটি ও দুটি ডোজ গ্রহণ করেছিলেন এবং যারা করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। দেশের ১৭টি রাজ্য ও ইউনিয়ন থেকে এসব নমুনা সংগ্রহ করা হয়।

ব্রেকথ্রো সংক্রমণের বেশিরভাগই হয়েছে ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে। তবে দেশের উত্তরাঞ্চলে আলফা ভ্যারিয়েন্টের প্রাধান্য দেখা গেছে।

Reneta

গবেষণায় অংশ নেওয়াদের মাত্র ৬৭ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, যা ৯.৮ শতাংশ আর প্রাণ হারিয়েছে তিনজন, এটা ০.৪ শতাংশ।

অংশ নেওয়া ৬৭৭ জনের মধ্যে ৮৫ জন প্রথম ডোজ নেওয়ার পরেই করোনায় সংক্রমিত হন, আর ৫৯২ জন দুটি ডোজ নেওয়ার পর করোনায় আক্রান্ত হন। তাদের ৬০৪ জন কোভিশিল্ড ভ্যাকসিন গ্রহণ করেছেন এবং ৭১ জন নিয়েছেন কেভ্যাক্সিন, দুজন নিয়েছেন সিনোফার্মের ভ্যাকসিন।

অংশ নেওয়াদের ৪৮২ জনের শরীরে করোনাভাইরাসের একটি বা দুটি উপসর্গ ছিলো, শতাংশের হিসেবে সেটা ৭১ শতাংশ। আর ২৯ শতাংশের কোনোই উপসর্গ ছিলো না।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসডেল্টা ভ্যারিয়েন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

রমযান মাসে স্কুল বন্ধ রাখার হাইকোর্টের আদেশ স্থগিত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

গোপালগঞ্জের তিন এমপির কার কী শিক্ষাগত যোগ্যতা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে প্রয়োজন একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন: বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

রশিদের ৭০০, প্রথম জয় আফগানিস্তানের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT