চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোলায় নতুন কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
ভোলার শাহবাজপুরে গ্যাসক্ষেত্রের ফটক থেকে আগুনের ফুলকি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুর গ্যাস ফিল্ডের নতুন কূপ ইস্ট-১ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু করেছে বাপেক্স।

বুধবার সকালে গ্যাস উত্তোলন কার্যক্রম শুরু করে বাপেক্স। সকাল সাড়ে দশটা পর্যন্ত ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়। এর মাধ্যমে নতুন কূপটিতে গ্যাসের সন্ধান নিশ্চিত হলো।

বাপেক্সের ব্যবস্থপনা পরিচালক মো: নওশাদ ইসলাম বলেন, বিভিন্ন উপাত্ত অনুযায়ী গ্যাসের যে পরিমাণ মজুদের ধারণা করা হয়েছিল, তার সঙ্গে বাস্তব অবস্থার মিল পাওয়া গেছে। এখন পর্যন্ত ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া গেছে, তবে এর উৎপাদন হারটা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এতে বোঝা যাচ্ছে এখানে গ্যাসের ভালো রিজার্ভ রয়েছে।

মাটির ৩৪’শ মিটার নিচ থেকে গ্যাসটা উত্তোলন চলছে জানিয়ে তিনি বলেন, আমরা একটু একটু করে এগুচ্ছি।  গ্যাসের প্রবাহও বাড়ছে। আশা করছি ৩০ মিলিয়ন ঘনফুট পার হয়ে যাবে গ্যাসের পরীক্ষামূলক উত্তোলন।

এ প্রক্রিয়া আগামী ৩ থেকে ৪ দিন পর্যন্ত চলবে।

গত ৬ আগষ্ট বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বোরহানউদ্দিনের শাহাবাজপুর গ্যাস ফিল্ডের নতুন গ্যাস কূপ খনন কাজের উদ্বোধন করেন।

Reneta

২৩ অক্টোবর সোমবার মন্ত্রীসভার বৈঠকের পর মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের নতুন গ্যাস ক্ষেত্রের ৭’শ বিলিয়ন ঘনফুট গ্যাস সন্ধানের কথা জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যাসগ্যাস উত্তোলন শুরুবাপেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

জুলাই ২১, ২০২৬
ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬

অগ্রিম বুকিংয়ে কতোটা বাজিমাত করলো থালাপতির বিদায়ী ছবি?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT