চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোলার পুলিশ সুপারকে তলব করেছেন হাইকোর্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪২ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৯
- সেমি লিড, আদালত
A A
করোনা

রাজধানীর তেজগাঁও থানার একটি অস্ত্র মামলার আসামি জুলহাস মিয়া বেঁচে আছে কি না সেই বিষয়ে যথাযথভাবে প্রতিবেদন দাখিল না করায় ভোলার পুলিশ সুপার (এসপি) কে তলব করেছেন হাইকোর্ট।

আগামী ২০ আগষ্ট তাকে স্বশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জুলহাস মিয়া মারা গেছেন কি না সেই বিষয়ে এর আগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও ভোলার এসপিকে প্রতিবেদন দিতে নির্দেশ দেন হাইকোর্ট। এর মধ্যে ডিএমপি কমিশনার যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে প্রতিবেদন দাখিল করেন।

কিন্তু ভোলার এসপি আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে সরাসরি বিচারপতির নামে চিঠি দিয়ে জুলহাসের বিষয় অবহিত করেন। এই চিঠি দেখে আদালত অসন্তোষ প্রকাশ করেন এবং তাকে তলব করেন।

অন্যদিকে ডিএমপি কমিশনারের দেওয়া প্রতিবেদনে বলা হয়, জুলহাস ১০ থেকে ১২ বছর আগে পরিবার নিয়ে ভোলায় চলে গেছে। আর ভোলার এসপির দেয়া চিঠিতে বলা হয়, ভোলায় জুলহাস নামে কোনো ব্যক্তি নেই এবং তাকে খুঁজে পাওয়া যায়নি।

Reneta

আজ আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারোয়ার কাজল। অপর পক্ষে ছিলেন আইনজীবী মো. আশরাফুল আলম নোবেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসপিজুলহাস মিয়াডিএমপিহাইকোর্ট বেঞ্চ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডে নিহত ১৩

জুন ২২, ২০২৬

ঢাকায় উবারের নতুন সেবা ‘প্রিমিয়ার প্লাস’ চালু

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনে ফাটল ও বৃষ্টির পানি চুইয়ে পড়া নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ

জুন ২২, ২০২৬

অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করতে বললেন সংসদ সদস্য শাহাদাত হোসেন

জুন ২২, ২০২৬

ড্রেসিংরুমে লাল কালিতে ‘১৬৮’ ও ‘মিনাব’ লেখা চিঠি রেখে গেছে ইরান

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT