চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটে অনিয়ম তদন্ত করতে বলার পর মার্কিন বিচার বিভাগের কর্মকর্তার পদত্যাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অনিয়ম তদন্ত করতে বলার পর বিচার বিভাগের কর্মকর্তা রিচার্ড ফিলগা পদত্যাগ করেছেন।

বিবিসি বলছে, সহকর্মীদের উদ্দেশে এক মেইল বার্তায় তিনি পদত্যাগের কথা জানান।

রিচার্ড ফিলগা বলেন, নতুন নীতি এবং এর বিভ্রান্তির সাথে নিজেকে পরিচিত করার চেয়ে দুঃখের সঙ্গে আমার ভূমিকা থেকে পদত্যাগ করতে হচ্ছে।

অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার বিভাগের এই বিষয়ে তদন্ত করে দেখা উচিত। নির্বাচনে অঙ্গরাজ্যগুলোর প্রাথমিক দায়িত্ব হলো এমনভাবে নির্বাচন পরিচালনা করা, যেন আমেরিকার জনগণ তাদের নির্বাচনী প্রক্রিয়া ও সরকারের প্রতি পূর্ণ আস্থা রাখতে পারে।

৩ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হলেও ডাকযোগের ভোট গণনায় বিলম্ব হয়। নির্বাচনের চারদিন পর তথা গত শনিবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে জয়ের পর সংবাদমাধ্যমগুলোতে জো বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচিত বলে উল্লেখ করা হয়। পরে সোমবার টুইটারে ট্রাম্প ভোটে অনিয়মের কথা জানান। ভোট কারচুপির অভিযোগ এনে আদালতে যাওয়ার হুমকি দেন।  যদিও ট্রাম্প তার অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি।

এরপর ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলের এক সভায় নির্বাচনে কারচুপির অভিযোগ আনেন রিপাবলিকান সিনেটরদের অনেকে।  সিনেটের সভায় দাঁড়িয়ে রিপাবলিকান দলীয় নেতা মিচ ম্যাককনেল বলেছেন, ভোটের ফল নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ শতভাগ সত্য। ভোটের অনিয়মের বিষয়ে আইনি লড়াইয়ে যাওয়ার অধিকার রয়েছে ট্রাম্পের। তারা লড়াই চালিয়ে যাবেন।

Reneta

এরপর ট্রাম্পের আইনজীবীরা মোট ১০টি অঙ্গরাজ্যের আদালতে মামলা করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জো বাইডেনডোনাল্ড ট্রাম্পবিচার বিভাগমার্কিন নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবেই পরীক্ষা স্থগিত করা হয়নি’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT