চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোট উৎসবে নসরুল হামিদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৭ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৪
রাজনীতি
A A

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী নসরুল হামিদ ভোট দিয়েছেন।

রোববার দোলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত ভোটকেন্দ্রে সকাল ১১টায় তিনি ভোট দিয়ে ভোট উৎসবে যোগ দেন।

এসময় তিনি বলেন: সারাদেশের মতো কেরানীগঞ্জেও আজ ভোট উৎসব হচ্ছে। সকলের মতো তরুণ ভোটার, বিশেষ করে যারা এবারই নতুন ভোটার হয়েছে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে উচ্ছ্বাস প্রকাশ করছে। আমি সকাল থেকেই আমার আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখছি। দীর্ঘলাইনে দাঁড়িয়ে সকলে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে। আমি নিজেও এখন আমার ভোট দিলাম। নির্বাচনটা যে উৎসব আর অগ্নি সন্ত্রাসীদের সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে ভোটারদের এই উপস্থিতি তা আবারও প্রমাণ করলো।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর পর থেকে ঢাকা-৩ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের উল্লেখযোগ্য পরিমাণ উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি দেশেজুড়ে বিএনপি-জামায়াতের চালানো অগ্নি সন্ত্রাসের জবাব হিসেবে শীতকে উপেক্ষা করে তারা সকাল সকাল ভোট প্রদানের জন্য লাইনে দাঁড়িয়েছে। এছাড়া নিজেদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টিও এসেছে ঘুরে ফিরে তাদের কথায়।

এবারের দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-০৩ আসনের পাঁচটি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডে প্রায় সাড়ে তিন লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননসরুল হামিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ২ হাজারের বেশি

জুলাই ২, ২০২৬

অনলাইন জুয়া-বেটিং দমনে কঠোর নতুন আইন, আছে কারাদণ্ড ও জরিমানা

জুলাই ২, ২০২৬

৪ আর্থিক প্রতিষ্ঠানকে ৩ মাসের আল্টিমেটাম দিল বাংলাদেশ ব্যাংক

জুলাই ২, ২০২৬

বৃক্ষরোপণ কর্মসূচি নজরদারিতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’

জুলাই ২, ২০২৬

আনচেলত্তি আমরা আপনার দিকে আসছি: নরওয়ে কোচ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT