চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে যুক্ত হলেন তৌকীর আহমেদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

চলচ্চিত্র প্রযোজনায় নাম কামিয়েছে কলকাতার নামী প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ (এসভিএফ)। একইসঙ্গে বাংলাদেশেও প্রতিষ্ঠানটি সুপরিচিত। যুগের সঙ্গে তাল মিলিয়ে ভেঙ্কটেশ এবার ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছে। সেখানে পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ।

জানা গেছে, ভালোবাসা দিবসকে সামনে রেখে শ্রী ভেঙ্কটেশ-এর নতুন প্রকল্প এটি। অনলাইনের জন্য এসভিএফ নির্মাণ করছে চারটি ওয়েব সিরিজ। এরমধ্যে তিনটি করছেন ভারতের নির্মাতারা। অপরটি নির্মাণ করছেন তৌকীর আহমেদ। এর নাম ‘বিরহ উত্তর’। অন্যতম তিন চরিত্রে মম ছাড়াও অভিনয় করেছেন আবুল হায়াত ও রওনক হাসান।

এ প্রসঙ্গে তৌকীর আহমেদ জানান, এটা মূলত প্রেমের গল্প। গত সপ্তাহে এর দৃশ্যধারণ শেষ হয়েছে। এর দৈর্ঘ্য ৪৫ মিনিট। অজ্ঞাতনামা, হালদার মতো ছবি বানিয়ে নির্মাতা হিসেবে তুমুল জনপ্রিয়তা পাওয়া তৌকীর আহমেদ বলেন, ওয়েব সিরিজ নির্মাণের জন্য আমাকে কেউ এমন প্রস্তাব দেননি। তবে এসভিএফ যখন প্রস্তাবটা দেয়, সবকিছু বুঝেশুনে কাজটি হাতে নেই।

”দেশের বাইরের প্রযোজককে মনে হয়েছে অনেক পেশাদার ও সিস্টেমেটিক। আরেকটা কথা, টেলিভিশনে এখন কাজের সুযোগ এবং রসদ কমে গেছে। বাজেট, সময়, বিষয়বস্তুর ক্ষেত্রে অনেক বিধি-নিষেধও থাকে। সেই হিসাবে টেলিভিশনে কাজ করতে আমাদের উৎসাহ কমেছে, সুযোগও নেই।”

প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল হইচইয়ে সবক‘টি ওয়েব সিরিজ মুক্তি পাবে শিগগির।

তৌকীর আহমেদ পরিচালিত ষষ্ঠ ছবি ‘ফাগুন হাওয়ায়’ মুক্তি পাবে আগামী ফেব্রুয়ারি মাসে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত, ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে নির্মিত ওই ছবিতে অভিনয় করেছেন সিয়াম ও তিশা। আরও অভিনয় করছেন আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, রওনক হাসান, ফারুক আহমেদ, সাজু খাদেম, শাহাদাত হোসেন। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইয়াশ পাল শর্মা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তৌকীর আহমেদফাগুন হাওয়ায়লিড বিনোদনশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬

সাদিলেকের গোলে প্রথমার্ধে এগিয়ে চেক রিপাবলিক

জুন ১৮, ২০২৬

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ আগের চেয়ে বেড়েছে

জুন ১৮, ২০২৬

ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

জুন ১৮, ২০২৬

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT