এশিয়া মহাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। আফগানিস্তানে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। রোববার আফগানিস্তানের তাজাকিস্তান বর্ডারে স্থানীয় সময় ১০:২৮ ভূমিকম্প আঘাত আনে। ২০১৫ সালে আফগানিস্তানে এই অঞ্চলে ভূমিকম্পে তিন শতাধিক লোক প্রাণ হারায়।
এছাড়াও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, এশিয়ার দেশ কাবুল লাহোর ও দিল্লীতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
তবে ভূমিকম্পটি থেকে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভূমিকম্প থেকে সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই।








