চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূতের দখলে হোয়াইট হাউস!

নুসরাত শারমিননুসরাত শারমিন
৩:৩৪ পূর্বাহ্ণ ০১, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

সাউথ লনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বাসভবন হোয়াইট হাউস একদিনের জন্য চলে গিয়েছিলো ভূতেরদখলে। শত শত ছোট ভূত হরেক রকম ভূতুরে সাজ সেজে দখল করে নিয়েছিলো হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ওবামার সঙ্গে হ্যালোইন পার্টি উদযাপন করতে হোয়াইট হাউসে এই জমকালো আয়োজন। হ্যালোইন পার্টিতে যেমন খুশি তেমন সাজো পর্বে শত শত ছোট ভূতের মধ্যে পোপ সেজে  বারাক ওবামার মন জয় করে প্রথম পুরস্কার জিতে নেয় টোডলার।

স্থানীয় স্কুলগুলোর শত শত ছোট ছেলে-মেয়ে এবং সামরিক পরিবারের ছেলে-মেয়েরা জমকালো ওই পার্টিতে রাজা-রানী, ডাইনিসহ রূপকথার বিভিন্ন চরিত্রে সেজে এসেছিলো। তবে সবার মধ্যে টোডলারই ছিলো হ্যালোইন পার্টির মধ্যমণি। টোডলারকে দেখে হাসিতে ফেটে পড়েন ওবামা।
শিশুদের মধ্যে একজন ফার্স্ট লেডি মিশেল ওবামাও সেজেছে। কিন্তু গত বছর হ্যালোইন পার্টিতে বারাক ওবামা ও মিশেল ওবামা বিড়াল বেশে হ্যালোইন সাজ দিলেও এবার তারা উপস্থিত ছিলেন একদম সাদামাটা বেশে। 
ছেলে-মেয়েদের সঙ্গে আসা তাদের অভিভাবকরাও কম মজা করেনি ওই পার্টিতে। অভিভাবকদের হ্যালোইন কেক, ক্যান্ডি, কার্ড, ফ্রুটস বাস্কেট, বেসবল দিয়ে মজা আর হাসি-ঠাট্টায় মেতে উঠেছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। পার্টিতে উপস্থিত একজন মা তার দুই সন্তানকে নিয়ে ভূতুরে পুলিশ সেজেছিলো যা সব অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে। 
স্টিলের ওপর দাঁড়িয়ে থাকা ডাইনিটির সঙ্গে হাত মেলানোর চেষ্টা করে ব্যর্থ হন ওবামা। ছেলে-মেয়েদের মধ্যে জায়েন্ট কুকি, ক্যান্ডি, চকলেট, ফ্যাস্টুনের সমারোহে মেতে ছিলো সবাই। খেলতে থাকা ছোট শিশুদের সঙ্গে হাই ফাইভ দিয়ে নিজেও খেলায় মেতে ওঠেন ওবামা।

আর ছোট্ট হাতি হ্যালোইনকে নিয়ে খেলতে খেলতে মাটিতে গড়াগড়ি দিয়ে শুয়েই পড়েন প্রেসিডেন্ট ওবামা।
এক কথায় মজা, হাসি –আনন্দের কমতি ছিলোনা ওইদিনের হ্যালোইন পার্টিতে। সব মিলিয়ে ওবামা দম্পতি ও ছেলে-মেয়েদের জন্য দিনটি হয়ে ওঠে উৎসবমুখর।
প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন’র সময় থেকে হোয়াইট হাউসে আয়োজিত হয়ে আসছে ঐতিহ্যবাহী এই হ্যালোইন পার্টি। আর এই বছর হ্যালোইন পার্টিতে হোয়াইট হাউসে এক ভূতুরে পরিবেশ তৈরি হয়। দেখে মনে হয়েছে হোয়াইট হাউস যেনো একটি ভূতের বাড়ি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বারাক ওবামাহোয়াইট হাউস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন প্রধানমন্ত্রী ও নতুন অর্থমন্ত্রীর ‘প্রথম বাজেট’ পেশ

জুন ১১, ২০২৬

বাজেটে নতুন পে-স্কেল বাস্তবায়ন বিষয়ে যে ‘সুখবর’

জুন ১১, ২০২৬
ছবি: জাতীয় বাজেট ২০২৬-২৭

বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম

জুন ১১, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

জুন ১১, ২০২৬

রাতে পর্দা উঠছে বিশ্বকাপের, যা কিছু জানার আছে

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT