চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূত ধরতে গিয়ে নিজেই ভূত!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৯ পূর্বাহ্ণ ১৩, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

ইন্ডিয়ান প্যারানর্মাল স্যোসাইটি’-র প্রতিষ্ঠাতা ও সিইও গৌরব তিওয়ারির (৩২) রহস্যজনক মৃত্যু হয়েছে। ভারতের দ্বারকার নিজ বাড়িতে গত ৭ জুলাই মৃত অবস্থায় পাওয়া গেছে তাকে। গৌরব কিভাবে মারা গেছেন তা তদন্ত করছে পুলিশ। তবে এখনও এর সঠিক কারণ খুঁজে বের করা যায়নি।

বিভিন্ন টিভি শো-য়ে ভূত নিয়ে নানা রহস্যের কিনারা করেছেন গৌরব। গত বৃহস্পতিবার তার লাশ পাওয়া গেছে বাড়ির বাথরুমে। পুলিশ সূত্রে জানা গেছে, গৌরবের গলায় কালো দাগ পাওয়া গেছে।

পুলিশ রিপোর্টে জানা গেছে, মারা যাওয়ার আসল কারণ ‘অ্যাসফিজিয়া’ বা শরীরে অক্সিজেন কমে জ্ঞান হারানো। এতেই ভূত বিশারদ গৌরবের প্রাণ গেছে।

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাথরুমে জোরে চিৎকার শোনেন তারা। দরজা খুললে দেখা যায়, গৌরব মেঝেতে পড়ে রয়েছেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচাতে পারেননি চিকিৎসকেরা।

গৌরবের বাবা উদয় তিওয়ারির মতে, গৌরব মাসখানেক আগে নিজের স্ত্রীকে জানিয়েছিল, কোনও এক ‘অশুভ শক্তি’ তাকে সেটির দিকে টেনে নিতে চাইছে। তিনি তার উপর নিয়ন্ত্রণ রাখতে চাইলেও পারছেন না।

গত জানুয়ারি মাসে বিয়ে করেন গৌরব। এই ঘটনার কথা শুনে গৌরবের স্ত্রী বিশেষ পাত্তা দেননি। মনে করেছিলেন কাজের চাপে ক্লান্ত বলেই গৌরব এসব বলছেন। সেট ভেবেই তিনি বাড়ির কাউকে এই বিষয়ে জানাননি।

Reneta

প্রসঙ্গত, ভূতের নেশা যেন পেয়ে বসেছিল গৌরবকে। তিনি একসময়ে পেশায় বিমান চালক ছিলেন। কয়েক বছর আগে হঠাৎই চাকরি ছেড়ে দিয়ে ভূত-চর্চায় মেতে ওঠেন। বিশ্বজুড়ে ৬ হাজারের বেশি ভুতুড়ে জায়গায় ঘুরে বেড়িয়েছেন তিনি।

ভূত ও এই সম্পর্কিত বিষয়ে গবেষণা ও খোঁজ নেওয়ার জন্য তিনি ২০০৯ সালে ‘ইন্ডিয়ান প্যারানর্মাল স্যোসাইটি’-র প্রতিষ্ঠা করেন।

এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আমজনতার মন থেকে ভূত সম্পর্কিত ভাবনা দূর করার প্রচেষ্টায় ব্রতী হয়েছিলেন গৌরব। শেষে তাকেই কিনা প্রাণ দিতে হল ‘অশুভ শক্তি’-র হাতে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভূত
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT