চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুয়া প্রশ্নপত্র ও ফেসবুকে ফেক আইডি দিয়ে প্রতারণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৮
অপরাধ
A A
প্রশ্নপত্র

মেডিকেল ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দশটি ভুয়া আইডি দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করত একটি চক্র এবং শিক্ষার্থীদের কাছ থেকে হাতিয়ে নিত বড় অঙ্কের টাকা।

বুধবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী ও বাড্ডা এলাকা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের মূলহোতা কাউসার গাজী (১৯) সহ আরো চারজনকে আটক করে পুলিশর অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অর্গানাইজড ক্রাইম। বাকি আটকেরা হলেন সোহেল মিয়া (২১), তারিকুল ইসলাম শোভন (১৯), রুবাইয়াত তানভির (আদিত্য), মাসুদুর রহমান ইমন।

এসময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল, ২টি ল্যাপটপ ও বিকাশের একটি রেজিস্টার খাতা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে মালিবাগের সিআইডি প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির অর্গানাইজড ক্রাইমের বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে সিআইডির মোল্যা নজরুল ইসলাম বলেন, এই প্রশ্ন ফাঁসকারী প্রতারণা চক্রের মূলহোতা কাউসার গাজী জানায় বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নজরদারির মধ্যে তারা প্রশ্ন ফাঁস করতে পারে না। তাই বিগত বছরের মেডিকেলের প্রশ্ন ও সাজেশনস মিলিয়ে নিজেদের মতো করে প্রশ্ন তৈরি করে। পরে ফেসবুকে বিভিন্ন ভুয়া আইডি ও ম্যাসেঞ্জার, ভাইবার, হোয়াটস অ্যাপে প্রশ্ন ফাঁসের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছে বিক্রি করতো।

নজরুল ইসলাম জানান, মাস্টারমাইন্ড কাউসার গাজীকে এ কাজে সহযোগিতা করতো তার বন্ধু সোহেল মিয়া। সে অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ভুয়া বিকাশ একাউন্ট খোলার মাধ্যমে টাকা লেনদেন করত।প্রশ্নপত্র

Reneta

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিআইডিকে তারা আরো জানায় যে, দীর্ঘদিন যাবৎ এই প্রশ্নপত্র ফাঁসের কাজ করছে তারা। চলতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশাসনের তৎপরতার কারণে তারা প্রশ্নপত্র ফাঁস করতে পারেনি। পরে তারা ভুয়া প্রশ্নপত্র তৈরি করে দশটি ফেক ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে মেডিকেলের প্রশ্ন পাওয়া যায় বলে প্রচারণা চালাত এবং শতভাগ নিশ্চয়তা দিয়ে শিক্ষার্থীদের কাছে বিক্রি করত।

মোল্যা নজরুল বলেন, আসামি শোভন জানায় সে suzon.mahmud17 নামে ফেসবুকের আইডি খুলে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র টাকার বিনিময়ে দিতে পারবে বলে প্রচারণা চালায়। তার এই ফেসবুকের মাধ্যমে প্রচারণায় প্রলুব্ধ হয়ে অনেকে তার ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করে এবং পরে বিকাশ নাম্বারের মাধ্যমে অগ্রীম অর্থ সংগ্রহ করে প্রতারণা করত।

এক প্রশ্নের জবাবে মোল্যা নজরুল বলেন, আটকদের পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দেওয়া হয়েছে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে তারা আনুমানিক কত টাকা শিক্ষার্থীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জালিয়াতিপ্রশ্নপত্রশিক্ষার্থীসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT