চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুল বানানে ১৮৪ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৫ অপরাহ্ণ ০৯, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভুল বানানে অস্ট্রেলিয়ার ১৮৪ মিলিয়ন ডলার ছাপানো হয়েছে। বাংলাদেশি টাকায় যা ৪ কোটি ৬০ লাখ। দেশটির ৫০ ডলার মূল্যে মানের নোটে এই ভুল বানান ধরা পড়েছে।

দি হিন্দু জানায়, ৫০ ডলার মূল্যের নোট অস্ট্রেলিয়ায় বেশ জনপ্রিয়। এছাড়া দেশটির অন্যান্য সবগুলো নোটের মোট অর্থমূল্যের প্রায় সমপরিমান ছাপানো হয় এই ৫০ ডলার নোট।

কিন্তু এই নোটেই একটি বড় ভুল ধরা পড়েছে। নোটটির একপাশে অস্ট্রেলিয়ার প্রথম নারী সংসদ সদস্য এডিথ কাউম্যানের ছবি দেয়া। সাথে তার একটি বক্তব্য দেয়া হয়েছে। সেই বক্তব্যে থাকা responsibility বানান ভুলে responsibilty লেখা হয়েছে। একই ভুল তিনবার হয়েছে।

২০১৮ সালের ১৮ অক্টোবর নোটটি বাজারে আসে। নোটটির ছাপানোর দায়িত্ব অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংকের। নোট ছাপানো ও বাজারে ছাড়ার আগে তারাই এটি দেখভাল করে।

বানান ভুলের বিষয়টি প্রথম নজরে আসে বৃহস্পতিবার। একজন শ্রোতা ভুল বানানের ছবি তুলে ট্রিপল এম রেডিও স্টেশনে পাঠিয়ে দেয়। এরপরই বিষয়টি ছড়িয়ে পড়ে। 

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের একজন মুখপাত্র জানিয়েছেন, আমরা এ বিষয়ে অবগত আছি। পরবর্তী সময় নোট ছাপানোর আগে এটি সংশোধন করা হবে। তবে কি পরিমান নোট বাজারে আছে এবং কবে নাগাদ এগুলো তুলে নেয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মোকাবেলার আহবান

জুলাই ৫, ২০২৬

বিলবোর্ড ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি নিষিদ্ধ

জুলাই ৫, ২০২৬

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন জাতির বিবেকের কণ্ঠস্বর

জুলাই ৫, ২০২৬

প্রধান শিক্ষককে মারধর: প্রতিমন্ত্রীর নির্দেশে সহকারী শিক্ষক বরখাস্ত

জুলাই ৫, ২০২৬

শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ নিবন্ধন

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT