চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে গাইবেন কোনাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে গাইবেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়িকা কোনাল। আগামী ১৪ এপ্রিল বাংলা নতুন বছরে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চ্যানেল আইয়ের আয়োজনে ভুটানের দেশাত্মবোধক গান গাইবেন তিনি। এদিন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশেষ দিন মানেই চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন। আসছে বাংলা মাসের প্রথমদিন, পহেলা বৈশাখ। প্রতি বছরের মতো এবারও নতুন বছর বরণ করে নিতে চ্যানেল আই নিয়েছে বাংলাবর্ষ বরণের সবচাইতে বড় আয়োজন। চ্যানেল আই ও সুরের ধারার আয়োজনে ‘লিভার আয়ুশ হাজার কণ্ঠে বর্ষ বরণ ১৪২৬’।

শুরু থেকে এ আয়োজনের সঙ্গে জড়িত ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’-খ্যাত জনপ্রিয় শিল্পী কোনাল। প্রতিবারই তিনি সেখানে গান শোনান। তবে এ বছর কোনাল সেখানে গাইবেন ভুটানের গান। দেশটির প্রধানমন্ত্রী লোটে শেরিং পহেলা বৈশাখের সময় রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে থাকবেন।

জানা গেছে, ওইদিন তিনি ‘হাজার কণ্ঠে বর্ষ বরণ’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। শুধু তাকে উৎসর্গ করে এবার বৈশাখের প্রথম দিনে ভুটানের দেশপ্রেমের একটি গান শোনাবেন কোনাল।

চ্যানেল আই অনলাইনকে জনপ্রিয় এই শিল্পী বলেন, ‘শুনেছি ভুটানের প্রধানমন্ত্রী আমাদের অনুষ্ঠানে সম্মানিত আমন্ত্রিত অতিথি। তাই চ্যানেল আই থেকে আমাকে বলা হয়, সেদিন আমি যেন ভুটানের প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে ওই দেশেরই একটি দেশাত্মবোধক গান করি। আমি মনে করি একটি দেশের প্রধানকে সম্মান জানিয়ে গাইতে পারার সুযোগ পাওয়াও অনেক সম্মানের।’

চ্যানেল আইয়ের বর্ষবরণ আয়োজনের শুরু থেকেই সঙ্গে ছিলেন কোনাল। হাজার কণ্ঠে বর্ষবরণ আয়োজনে প্রতিবার তাঁর অংশগ্রহণ ও গান অনুষ্ঠানটি ভিন্নমাত্রা যোগ করে। এবার ভুটানের প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে তিনি ভুটানি গান করবেন।

Reneta

বললেন, ‘গান বাছাই করেছি। গানের কথাগুলো যেন সঠিকভাবে গাইতে পারি সেজন্য একজন ভুটানি নাগরিক খুঁজতে ফেসবুকে পোস্টও দিয়েছিলাম। পোস্টে কাজ হয়েছে, ভুটানি নাগরিক পেয়েও গেছি। আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে, সঠিকভাবে যেন গানটি করতে পারি।

সাত পেরিয়ে আটে পদার্পণ করবে হাজারো কণ্ঠে বর্ষবরণ আয়োজন। কেবল বাংলাদেশ নয় বরং ৬ মহাদেশে সমগ্র বাঙালির অভ্যাস এবং অধীর অপেক্ষার নাম হয়ে উঠেছে ‘লিভার আয়ুশ চ্যানেল আই-সুরের ধারা হাজারো কণ্ঠে বর্ষবরণ’।

সুন্দর আগামী ও দেশবাসীর মঙ্গল কামনা করে ‘লিভার আয়ুশ চ্যানেল আই হাজারো কণ্ঠে বর্ষবরণ ১৪২৬’ শিরোনামে বর্ণিল এই উৎসবের আয়োজন বসবে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উন্মুক্ত চত্বরে। খবরটি নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের মহাব্যবস্থাপক আমীরুল ইসলাম।

তিনি জানান, চৈত্র সংক্রান্তির বিকেল থেকেই শুরু হবে নতুন বছরকে বরণ করার অনুষ্ঠান। পুরনোকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিতে সমস্ত আয়োজন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের খোলা প্রান্তরে প্রতি বছর উপস্থিত হন হাজার হাজার মানুষ। হাজারো কণ্ঠে চ্যানেল আই-সুরের ধারার বর্ষবরণে অংশ নেন তারা। শিল্প সংস্কৃতি অঙ্গনের মানুষের উপস্থিতিতে ভোরেই সেখানে উৎসবে পরিণত হয়। এবার আরো বড় পরিসরে হতে যাচ্ছে বর্ষ বরণের এই অনুষ্ঠান।

সহস্র কণ্ঠে বর্ষবরণের নেতৃত্বে থাকছেন প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী ও সুরের ধারার চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা। পহেলা বৈশাখের ভোর সাড়ে ৫টায় চ্যানেল আইয়ের পর্দায় এবং চ্যানেল আই ভেরিফায়েড ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচার হবে।

অনুষ্ঠানটির টেলিকম পার্টনার রবি, প্রিন্ট মিডিয়া পার্টনার আনন্দ আলো ও সাপ্তাহিক, রেডিও পার্টনার রেডিও ভূমি, অনলাইন পার্টনার চ্যানেল আই অনলাইন এবং অ্যাভিয়েশন পার্টনার ইমপ্রেস অ্যাভিয়েশন লিমিটেড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোনালভুটানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

আবাসন শিল্পে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু নিছামনি হত্যার ২৫ দিনে আদালতের রায়, ৩ জনের মৃত্যুদণ্ড

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ পুলিশকে আরও প্রযুক্তিনির্ভর করতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

জুলাই ৯, ২০২৬
ছবি: এনসিপির সদস্য সচিব আখতার হোসেন (সংগৃহীত)।

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে আদালতের রায় ইতিবাচক: আখতার হোসেন

জুলাই ৯, ২০২৬

নতুন বিনিয়োগে বেসরকারি খাতকে সব ধরনের সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT