চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিসির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে আরেফিন সিদ্দিকের না থাকার নেপথ্যে

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
৯:৪০ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৭
শিক্ষা
A A
বাম পাশের ছবিতে অধ্যাপক ফায়েজের কাছ থেকে দায়িত্ব বুঝে নিচ্ছেন আরেফিন সিদ্দিক। ডানে অাখতারুজ্জামান দায়িত্ব নেওয়ার সময় অনুপস্থিত আরেফিন সিদ্দিক।

বাম পাশের ছবিতে অধ্যাপক ফায়েজের কাছ থেকে দায়িত্ব বুঝে নিচ্ছেন আরেফিন সিদ্দিক। ডানে অাখতারুজ্জামান দায়িত্ব নেওয়ার সময় অনুপস্থিত আরেফিন সিদ্দিক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ হওয়ার পর দায়িত্ব গ্রহণের একটি নিয়ম প্রচলিত আছে। বিদায়ী ভিসি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান এবং রেজিস্টারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নতুন ভিসির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। নিয়ম অনুযায়ীই অধ্যাপক আরেফিন সিদ্দিক ভিসি হিসেবে নিয়োগ পাওয়ার পর তার কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছিলেন তখনকার বিদায়ী ভিসি অধ্যাপক ড. এসএমএ ফায়েজ। কিন্তু এবার সে নিয়ম মানা হয়নি। বুধবার নতুন ভিসি অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান দায়িত্ব নেওয়ার সময় উপস্থিত ছিলেন না বিদায়ী ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

কেন তিনি নতুন ভিসির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জেগেছে। চলছে আলোচনা-সমালোচনা।

বিদায়ী ভিসি ফায়েজের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা নিচ্ছেন আরেফিন সিদ্দিক। ডানে, আখতারুজ্জামজনকে ফুলেল শুভেচ্ছা; অনুপস্থিত বিদায়ী ভিসি আরেফিন সিদ্দিক
বিদায়ী ভিসি ফায়েজের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা নিচ্ছেন আরেফিন সিদ্দিক। ডানে, আখতারুজ্জামজনকে ফুলেল শুভেচ্ছা; অনুপস্থিত বিদায়ী ভিসি আরেফিন সিদ্দিক।

অনুসন্ধানে জানা যায়, ভিসির দায়িত্ব গ্রহণ আরেফিন সিদ্দিকের উপস্থিত না থাকার কারণ মূলত দুটি। প্রথমতঃ তিনি চেয়েছিলেন বিশ্ববিদ্যালয় খোলার পর দায়িত্ব হস্তান্তর করবেন, দ্বিতীয়তঃ বুধবারের এ অনুষ্ঠান সম্পুর্ণভাবে তাকে না জানিয়ে আয়োজন করা হয় এবং তাকে কেউ আমন্ত্রণও জানায়নি।

দায়িত্বশীল সূত্র জানায়, উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পরদিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভিসির বাসায় গিয়ে আরেফিন সিদ্দিকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় তিনি দায়িত্ব হস্তান্তরের বিষয়ে জানতে চাইলে, আরেফিন সিদ্দিক বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয়ে এখন ঈদের ছুটি চলছে তাই বিশ্ববিদ্যালয় যেদিন খুলবে সেদিন দায়িত্ব হস্তান্তর করলে ভালো হয়। ঈদের ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খুলবে আগামী ১০ সেপ্টেম্বর। ওইদিনই দায়িত্ব হস্তান্তরের ইচ্ছা প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সময়ে দায়িত্ব হস্তান্তরে আরেফিন সিদ্দিক আগ্রহী ছিলেন না। এ ক্ষেত্রে তিনি পূর্বের একটি বাজে নজিরের কথা স্মরণ করিয়ে দেন আখতারুজ্জামানকে। ২০০১ সালে অধ্যাপক আনোয়ারুল্লাহ রাতের আধারে দায়িত্ব নেওয়ার ব্যাপারটি উল্লেখ করে তিনি বলেন, আমি চাই না সে রকম কোন বাজে নজির স্থাপন হোক। বিশ্ববিদ্যালয় খোলার পর রেওয়াজ অনুযায়ী সবার উপস্থিতিতে দায়িত্ব হস্তান্তর হলে ব্যাপারটি ভালো হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয় বন্ধ থাকা অবস্থায় এবং নতুন ভিসি দায়িত্ব নেওয়ার আগেই মঙ্গলবার ভিসির কক্ষ  থেকে আরেফিন সিদ্দিকের কিছু ব্যক্তিগত ছবি সরিয়ে ফেলা ও ফ্রেম উল্টে রাখা এবং তার বেশ কিছু ব্যক্তিগত জিনিসপত্র জিনিস ওলোট-পালট করার ব্যাপারটিতেও কিছুটা মনোঃক্ষুন্ন হন তিনি।

বামের ছবিতে থাকা আরেফিন সিদ্দিকের ব্যক্তিগত ছবিগুলো সরিয়ে ফেলা হয় মঙ্গলবার
বামের ছবিতে থাকা আরেফিন সিদ্দিকের ব্যক্তিগত ছবিগুলো সরিয়ে ফেলা হয় মঙ্গলবার
Reneta

ছবি সরানোর ব্যাপারে ভিসি অফিসের কর্মকর্তা লিটন মঙ্গলবার চ্যানেল আই অনলাইনকে বলেন: টেবিলে বেশ কিছু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকায় তা পুনর্বিন্যাস করা হয়েছে। তবে ছবিগুলো কে বা কারা সরিয়েছে বা ফ্রেম উল্টে রেখেছে সে ব্যাপারে তিনি কিছু জানেন না বলে দাবি করেছেন।

বুধবার দায়িত্ব নেওয়ার পর অধ্যাপক আখতারুজ্জামান এ বিষয়ে সাংবাদিকদের বলেন: একটা নিয়ম আছে বিদায়ী ভিসি ‍নিজে উপস্থিত থেকে নতুন ভিসির হাতে দায়িত্ব তুলে দেন। কিন্তু সময়ের সমন্বয় করা যায়নি বলে এটি হয়ে ওঠেনি।

অবশ্য দায়িত্ব গ্রহণের ব্যাপারে মঙ্গলবারই অধ্যাপক আখতারুজ্জামান বলেন, যত দ্রুত সম্ভব দায়িত্বভার গ্রহণ করব। যাতে মহামান্য রাষ্ট্রপতির আদেশের কোন রকম অসম্মান না হয়।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় ভিসি অফিসে তিনি রেজিস্ট্রার এনামউজ্জামানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক এবং কর্মকর্তারাও।

অবশ্য নিয়োগ পাবার পরদিন মঙ্গলবার ভিসি হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই ক্যাম্পাসে এসে প্রায় পুরোটা সময় ভিসি অফিসেই কাটান অধ্যাপক ড. আখতারুজ্জামান। রুদ্ধদ্বার বৈঠক করেন সহকর্মীদের সঙ্গে। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ ভিসি অফিসের কর্মকর্তারাও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

কুড়িগ্রামের তিন জমজ বোন তাবিয়া রহমান, তাহিয়া রহমান ও তাকিয়া রহমান। ছবি: প্রতিনিধি।

তিন জমজ বোনের ট্যালেন্টপুল বৃত্তি

জুলাই ১৩, ২০২৬

পেরুতে সন্তানের নাম ‘হালান্ড’ রাখার হিড়িক

জুলাই ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামে পানিতে ডুবে মুক্তিযোদ্ধার মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

চাঁদের হাটের আড্ডা থেকে কিংবদন্তীর দরজায়

জুলাই ১৩, ২০২৬

​যবিপ্রবির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু ১৫ জুলাই

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT