চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিসি ভবনে হামলার ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৮ পূর্বাহ্ণ ১০, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবন পরিদর্শনকালে ওবায়েদুল কাদের বলেন, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের ওপর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার সকাল ১০ টায় পুরাতন ভিসি ভবন পরিদর্শনকালে ওবায়েদুল কাদেরের সঙ্গে ছিলেন ঢাকা পুলিশ কমিশনার।

তিনি বলেন, ভিডিও ফুটেজ দেখে দোষীদের গ্রেপ্তার করা হবে। তবে কিছু প্রমাণ পাওয়া গেছে। কয়েকজনকে চিহ্নিত করা গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই কিছু প্রকাশ করা হবে না।

ওবায়দুল কাদের বলেন, ভিসি ও তার পরিবার এখনো সেই ট্রমায় ভোগছেন। হামলার সময় তারা বাগানের এক কোনে গিয়ে নিজেদের রক্ষা করেছেন। ফোন খোলা ছিল বলে মাননীয় প্রধানমন্ত্রী সেসময় (ভোর চারটা) ভিসির খোঁজ-খবর নিতে পেরেছেন।

এবিষয়ে মামলা হবে জানিয়ে তিনি বলেন, যারা হামলা করেছে, যারা এর মাধ্যমে রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের কাছে আমার প্রশ্ন ভিসি কি এই কোটা চালু করেছেন? নাকি উনি এটা সংরক্ষণের পক্ষে? কোটার সঙ্গে ভিসির কী সম্পর্ক? তার বাসায় হামলা কেন?

এখনো আন্দোলনে কোটা সংস্কারের দাবিদার শিক্ষার্থীরা, তাহলে সমাধান কি হলো? জবাবে ওবায়দুল কাদের বলেন, তারা আমাদের সঙ্গে বসেছে। একটা সমঝোতা হয়েছে। তারা এক মাসের জন্য আন্দোলন স্থগিতও করেছে। যা ঘটছে, এগুলোর সমাধান হয়েছে যাবে।

Reneta

এদিকে এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত রোববার মধ্যরাতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন তছনছ করে দিয়েছে । এ সময় ভিসির বাসভবনের সামনে থাকা সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয় এবং পুরো ভবন তছনছ করে আগুন লাগিয়ে দেয়া হয়।

এসময় ঢাবি ভিসি অধ্যাপক আক্তারুজ্জামান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সদস্য এসএম কামাল হোসেন, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলদেশ

মে ৮, ২০২৬

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

মে ৮, ২০২৬

নতুন ‘কুঁড়ি স্পোর্টসে’র ক্রিকেট ম্যাচ দেখতে মোহাম্মদপুরে হামজা

মে ৮, ২০২৬

গ্লোবাল ট্রেন্ডিংয়ে শাকিবের ‘রকস্টার’!

মে ৮, ২০২৬

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল ভারত

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT