চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিকারুননিসার ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থী অরিত্রি অধিকারীর আত্মহত্যার ঘটনায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্কুলের বেইলি রোড শাখার সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম ও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্কুলের গর্ভনিং বডির সদস্য মুসতারীন সুলতানা।

বুধবার সহপাঠীর মৃত্যুতে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দেয়া হয়। তবে যতদিন পর্যন্ত সহপাঠী হত্যার বিচার না পাবেন, ততদিন তাদের অবস্থানে অনড় থেকে অান্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

বিষয়টি নিয়ে বুধবার সকাল থেকে একাধিকবার অধ্যক্ষের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। এমনকি গভর্নিং বডির সভাপতিকেও পাওয়া যায়নি। শিক্ষার্থীদের দাবি, তাদের কাছে শোক প্রকাশ করতেও স্কুল কর্তৃপক্ষের কেউ আসেনি।

গণমাধ্যমে এ নিয়ে ব্যাপক সমালোচনার পর শিক্ষকদের প্রতিনিধিরা বুধবার দুপুরে শিক্ষার্থীদের আশ্বাস দেন– এই ঘটনার সুষ্ঠু বিচার হবে ।

২০১২ সালের ১৮ ফেব্রুয়ারিতেও চৈতী রায় নামে আরেক শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে তাকে ভর্তি না করায় আত্মহত্যা করে।

স্কুল কর্তৃপক্ষের দাবি, নবম শ্রেণির ছাত্রী অরিত্রি রোববার পরীক্ষায় মোবাইল ফোনে নকলসহ ধরা পড়ে।

Reneta

এরপর সোমবার দুপুরে ঢাকার শান্তিনগরের বাসায় নিজের ঘরে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে মেয়েটি।

স্বজনদের দাবি, ওই ঘটনার পর অরিত্রির বাবা-মাকে ডেকে নিয়ে ‘অপমান করেছিলেন’ অধ্যক্ষ। সে কারণে ওই কিশোরী আত্মহত্যা করে। আত্মহত্যার ঘটনার পরের দিন মঙ্গলবার ভিকারুননিসা নূন স্কুলের প্রভাতী শাখার প্রধান জিনাত আরা হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।

একই দিন রাতে অরিত্রিকে অাত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা করেন তার বাবা দিলীপ অধিকারী। এতে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তার ও শ্রেণি শিক্ষিকা হাসনাহেনাকে অভিযুক্ত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরিত্রিআত্মহত্যাভিকারুননিসা নূন স্কুললিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

মিশর-আর্জেন্টিনা ম্যাচের রেফারি ফিফার পর্যালোচনায়

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বিক্ষোভ, বিচারের দাবিতে আলটিমেটাম

জুলাই ৮, ২০২৬

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

জুলাই ৮, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬

বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনা ফুটবলের বিরুদ্ধে অর্থপাচার অভিযোগের তদন্তে এফবিআই

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT