চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারোত্তোলনে ব্যক্তিগত রেকর্ড গড়ে ষষ্ঠ মাবিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০১৮
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

অন্যরা যখন চূড়ান্তভাবে হতাশ করেছেন, তখন পদক না জিতলেও বাংলাদেশকে একটু স্বস্তি এনে দিয়েছেন ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। শনিবার মেয়েদের ৬৩ কেজি ওজন শ্রেণিতে অংশ নিয়ে তিনি ব্যক্তিগত রেকর্ড গড়ে ষষ্ঠ হয়েছেন তিনি। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলে মাবিয়া মোট ১৮০ কেজি ওজন তোলেন।

এই ইভেন্টে তিনি সহ মোট ১৩ জন অংশ নিয়েছিলেন। এদিন স্ন্যাচ শ্রেণিতে দুইবারের সফল চেষ্টায় সর্বোচ্চ ৭৮ কেজি তুলেছেন মাবিয়া। আর ক্লিন অ্যান্ড জার্ক শ্রেণিতে দুইবারের সফল চেষ্টায় সর্বোচ্চ ১০২ কেজি তুলেছেন এই তারকা। দুই শ্রেণি মিলিয়ে মোট ১৮০ কেজি তার ব্যক্তিগত রেকর্ড। আগের সর্বোচ্চ ছিল ১৭৯ কেজি।

গতবছর আজারবাইজানে ইসলামিক সলিডারিটি গেমসে এই রেকর্ড গড়েছিলেন তিনি। সেবার স্ন্যাচ শ্রেণিতে ৭৮ কেজি তুললেও ক্লিন অ্যান্ড জার্কে তুলেছিলেন ১০১ কেজি।

কমনওয়েলথ গেমসে মাবিয়ার এই ইভেন্টে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতেছেন যথাক্রমে কানাডার শ্যারন মউড, ইংল্যান্ডের জো স্মিথ ও সাউথ আফ্রিকার মোনা প্রিটোরিয়াস। তারা যথাক্রমে মোট ২২০ কেজি, ২০৭ কেজি ও ২০৬ কেজি ওজন তুলেছেন। শ্যারন ক্লিন অ্যান্ড জার্ক শ্রেণিতে সর্বোচ্চ ১২২ কেজি ওজন তুলেছেন, যা কমনওয়েলথ গেমসে একটি রেকর্ড।

এর আগে শুক্রবার ভারোত্তোলনের তিনটি ইভেন্টে অংশ নিয়েছিলেন বাংলাদেশের প্রতিযোগিরা। মেয়েদের ৫৩ কেজি ওজন শ্রেণিতে ১২ জনের মধ্যে ১২তম হয়েছিলেন ফুলপতি চাকমা। মেয়েদের ৫৮ কেজি ওজন শ্রেণিতে ১৪ জনের মধ্যে ১৩তম হন ফাহিমা আক্তার ময়না। এছাড়া ছেলেদের ৬৯ কেজি ওজন শ্রেণিতে সিমুল কান্তি কোনো স্থান অর্জন করতে পারেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসলিড স্পোর্টস
শেয়ারTweetPin2

সর্বশেষ

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT