চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ০৪, মে ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
ঘূর্ণিঝড়-ফণী

ঘূর্ণিঝড় ফণী দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজধানীসহ দেশজুড়ে ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

শনিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, ফণী পাবনা-টাঙ্গাইল-ময়মনসিংহ অঞ্চলে গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা জড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এর আগে বেলা ১২ টা নাগাদ ঘূর্ণিঝড় ফণী দেশের মধ্যাঞ্চলে ফরিদপুর-ঢাকা অঞ্চল এবং এর পার্শ্ববতী এলাকা থেকে উত্তর-উত্তর পূর্বদিকে এগিয়ে প্রচুর বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পড়ে। এটি আরও
উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আরো দুর্বল পড়বে বলে মনে করা হচ্ছে।ঘূর্ণিঝড়-ফণী

তবে অমাবস্যা ও বাতাসের কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠী, পিরোজপুর, সন্দ্বীপ, হাতিয়া, বাগেরহাট ও সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ২ থেকে ৪ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাত, ঘর ভেঙে এবং গাছচাপায় এ পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে অনেকে। এছাড়াও কয়েকশ’ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘূর্ণিঝড়ঘূর্ণিঝড় ফণীফণী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শনিবার রাতে শাওনের ‘কষ্টি পাথর’

পরবর্তী

ফণী: বড় ধরনের ক্ষয়ক্ষতি না হওয়ায় প্রধানমন্ত্রীর শুকরিয়া

পরবর্তী

ফণী: বড় ধরনের ক্ষয়ক্ষতি না হওয়ায় প্রধানমন্ত্রীর শুকরিয়া

ফণী

ফণী: বেড়িবাঁধ ভাঙলে যে কন্ট্রোল রুমে জানাতে হবে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT