চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের হোয়াইটওয়াশের ডাকে নিউজিল্যান্ডের সাড়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

আগের চার ম্যাচে যা হয়েছে, শেষেও একই দৃশ্য। খুব বড় না হলেও ভারত স্কোর গড়েছিল চ্যালেঞ্জিংই। জবাবটা দিতে পারেনি নিউজিল্যান্ড। পুরো সিরিজের মতো রোববারও তাদের শুরুটা ভালো, শেষে সেই গড়মিল পাকানো। মাউন্ট মঙ্গানুইতেও গত কয়েক ম্যাচের হতাশার পুনরাবৃত্তি। ভারতের ১৬৩ রানের জবাবে এদিন ১৫৬তে থেমে গেছে কিউইরা। ৭ রানের হারের সঙ্গে কোহলিদের কাছে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে হয়েছে হোয়াইটওয়াশ।

পরপর দুটি জেতার মতো ম্যাচ সুপার ওভারে টেনে হারার ক্ষত সঙ্গী করে নেমেছিল নিউজিল্যান্ড। সুযোগ বুঝে দুটোতেই জয় তুলেছিল ভারত। শেষ ম্যাচেও তাই। স্বাগতিকদের বেহালদশার সময়ে চতুর্থ ম্যাচে বিশ্রামে থাকা রোহিত শর্মা ফিরেছিলেন অধিনায়ক হয়ে। আর বিশ্রামে চলে যান নিয়মিত অধিনায়ক কোহলি। রোহিত ফিরলেও আগের ম্যাচের ওপেনিং জুটিতে পরিবর্তন করেনি ভারত। ব্যাটে শুরু করেন লোকেশ রাহুল ও সাঞ্জু স্যামসন।

আগের ম্যাচে ৮ রান করা স্যামসন এবারও ব্যর্থ, আউট হয়েছেন ২ করে। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে নামা রোহিতকেই তুলে নিতে হয়েছে দায়িত্ব। পায়ের পেশিতে টান পড়ে মাঠ ছাড়ার আগে তার ব্যাটে ৩টি করে চার-ছক্কায় এসেছে ৪১ বলে ৬০ রান।

দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান রাহুলের। রোহিতের সঙ্গে তার ৮৮ রানের জুটি ভারতের রানের ভিত্তি। ৩১ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন শ্রেয়াস আয়ার।

জবাব দিতে নেমে শুরুতেই নিউজিল্যান্ডের অবস্থা কাহিল। ১৭ রানে সাজঘরে দুই ওপেনারসহ টপঅর্ডারের তিন ব্যাটসম্যান। তখন থেকেই যেন হোয়াইটওয়াশের ক্ষণগণনা শুরু। সেই অবস্থা থেকে ৯৯ রানের জুটিতে নিউজিল্যান্ডকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন টিম সেইফার্ট ও রস টেলর।

৩০ বলে ৫০ করে সেইফার্ট আউট হওয়ার পর আবারও ভাঙন শুরু কিউই ব্যাটিং অর্ডারে। ভরসা হয়েছিলেন টেলর। ৪৭ বলে ৫৩ করে তিনি জাসপ্রীত বুমরাহর বলে উইকেটের পেছনে রাহুলকে ক্যাচ দিলে আর হোয়াইটওয়াশ এড়ানো হয়নি কিউইদের। শেষটা হয়েছে ৭ রানে হেরে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন অতি ভারী বৃষ্টির আশঙ্কা

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের তুলিতে ক্লাইমেট চেঞ্জের ভবিষ্যৎ

জুলাই ২০, ২০২৬

ইতালির কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন গার্দিওলা

জুলাই ২০, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT