চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের রাষ্ট্রপতি ভবনে করোনার ছোবল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৫ অপরাহ্ণ ১৭, মে ২০২০
আন্তর্জাতিক
A A

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাশিয়ার প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ছোবল মেরেছে করোনা। এভাবে বিশ্বব্যাপী কাঁপিয়ে মহামারী করোনাভাইরাস এবার ভারতের রাষ্ট্রপতি ভবনে আঘাত হেনেছে।

রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলসের এক পুলিশ কর্মকর্তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ায় তার সংস্পর্শে থাকা কর্মীদের কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়েছে। আ্ক্রান্ত ব্যক্তিকে দিল্লির হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রপতির কোনো সচিব বা কর্মীর শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়নি।

এনডিটিভি বলছে, ১৩ এপ্রিল রাষ্ট্রপতির সচিবালয়ের এক কর্মী করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়। যদিও দিল্লির ওই বাসিন্দা রাষ্ট্রপতির সচিবলায়ের কর্মী বা ভবনের বাসিন্দা ছিলেন না। বিবৃতিতে তার অজানা জ্বরে মৃত্যু হযেছে বলে জানানো হয়। কিন্তু পরবর্তীতে  দেখা যায়, সেই ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন রাষ্ট্রপতি ভবনে আবাসিক এক কর্মী।  তখনই মধ্যদিল্লিতে থাকা সমস্ত পরিবারকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। সেই সব পরিবারে টেস্ট করার পর একজনের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়।

গত সপ্তাহে রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়, এক বছরের জন্য নিজের বেতনের ৩০ শতাংশ নেবেন না রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে খরচের জন্য নিজের সফর ও নানা অনুষ্ঠানের খরচও কমিয়ে দেন তিনি।

ভারতে লকডাউন শিথিল করার পর থেকে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। এরই মধ্যে দেশটিতে করোনা আক্রান্ত হয়েছে ৯১ হাজার ৪৪৯ জন মানুষ আর মৃত্যু হয়েছে ২ হাজার ৮৯৬ জন।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসভারতরাষ্ট্রপতি ভবন
শেয়ারTweetPin

সর্বশেষ

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬

খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT