চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদায়ের দিন নেহেরাকে কোহলিদের জয় উপহার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৯ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা মাঠে জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সব ধরনের ক্রিকেট থেকে আশিস নেহেরার বিদায়ের দিন তাকে জয় উপহার দিয়েছেন বিরাট কোহলিরা। নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ৫৩ রানের জয় পায় ভারত।

ভারতের করা ২০২ রানের জবাবে ১৪৯ রানে থেমে যায় কিউইরা।

ভারতের হয়ে নেহেরার আন্তর্জাতিক অভিষেক হয় মোহাম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বের সময়ে, ১৯৯৯ সালে। দেশের জার্সিতে খেলেছেন ১৭টি টেস্ট, ১২০টি একদিনের ম্যাচ এবং ২৭টি টি-টুয়েন্টি। আন্তর্জাতিক ক্রিকেটে টেস্টে ৪৪, ওয়ানডেতে ১৫৭ ও ছোট ফরম্যাটে ৩৪টি উইকেট আছে তার।

বুধবার দিল্লীতে প্রথমে ব্যাট করতে নেমে সফরকারীদের হাত থেকে ম্যাচটা বলতে গেলে ছিনিয়ে নিয়ে যান ভারতের দুই উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। দুজনের শুরুর জুটি থেকেই এসেছে ১৩৮ রান। রোহিত-ধাওয়ানের অবদান সমান ৮০ রান করে।

২০০ পার হতে বিশেষ অবদান ছিল বিরাট কোহলিরও। ৩ ছক্কায় ১১ বলে ২৬ রান এসেছে ভারত কাপ্তানের ব্যাট থেকে। বোলারদের কচুকাটার দিনে কিউদের সান্ত্বনা কেবল স্পিনার সোধি। ২৫ রান খরচায় দুই উইকেট নেন তিনি।

বিশাল রান তাড়ায় ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকে খাবি খায় নিউ জিল্যান্ড ব্যাটসম্যানরা। অধিনায়ক কেন উইলিয়ামসন ও টম লাথাম কিছুটা প্রতিরোধ গড়লেও তা কেবল ব্যবধানই কমিয়েছে। উইলিয়ামসন করেন ২৮ আর লাথামের ব্যাট থেকে আসে ৩৯ রান।

Reneta

২০ রানে দুই উইকেট নিয়ে স্বাগতিকদের সফল বোলার অক্ষর প্যাটেল। সমান উইকেট পেয়েছেন আরেক স্পিনার চাহালও। নেহেরা ৪ ওভার বল করে ২৯ রান দিয়ে উইকেটহীন ছিলেন।দ্বিতীয় টি-টুয়েন্টিতে শনিবার রাজকোটে মুখোমুখি হবে দুই দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশিষ নেহেরা
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT