চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লকডাউন: ভারতের বেশিরভাগ মহাসড়কে এখনও উপচে পড়া ভিড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪০ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২০
আন্তর্জাতিক
A A

করোনাভাইরাস বিস্তার ঠেকাতে পুরো ভারত ২১ দিনের লকডাউনের আওতায় রয়েছে। এতে দেশজুড়ে বন্ধ রয়েছে ট্রেন, বাসসহ সবরকম পরিবহন। শুধুমাত্র গ্রামে ফিরতে, দিল্লি থেকে হেঁটেই ১৫০ কিলোমিটার অথবা কেউ ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন দিনমজুর কিংবা পরিযায়ী শ্রমিক। যাদের বেশিরভাগই উত্তরপ্রদেশের।

দিল্লি থেকে কিংবা পড়শি রাজ্য থেকে হেঁটেই ফিরছেন তারা। এই দৃশ্য মনে করিয়ে দিচ্ছে ১৯৪৭ সালের দেশভাগের স্মৃতি।

তবে হঠাৎ এমন পরিস্থিতি তৈরি হওয়ায় ভারতের বেশিরভাগ মহাসড়কে মানুষের উপচে পড়া ভিড়।মঙ্গলবার দেশটিতে লকডাউনের ঘোষণার পর থেকেই কাজ হারিয়েছেন হাজার হাজার শ্রমিক।

এনডিটিভি জানায়, আচমকা গোটা দেশে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করায় কাজ-খাদ‍্য-আশ্রয় হারিয়ে চূড়ান্ত সমস্যায় পড়েছিলেন এই শ্রমিকরা। বেশিরভাগই উত্তরপ্রদেশের বাসিন্দা।তবে এদের নিজ গ্রামে ফিরিয়ে দেওয়ার জন্য ১০০০টি বাসের ব‍্যবস্থা করেছিল ভারতের সরকার।

এই খবর শোনার পরই ভিড় উপচে পড়ে ভারতের আনন্দ বিহার বাস টার্মিনালে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিড়ের ভিডিও ভাইরাল হতেই সরকারের ব‍্যর্থতার বিরুদ্ধে সরব হন আমজনতা। বাধ‍্য হয়ে দায়িত্বপ্রাপ্ত আইএএস অফিসারদের বরখাস্ত করে সরকার।

বিবৃতিতে বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির লড়াইয়ে কর্তব্যে অবহেলার অভিযোগে দুই সিনিয়র আইএএস অফিসারকে বরখাস্ত করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। আরও দুই অফিসারকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে।

Reneta

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অফিসাররা কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলায় ঘোষিত লকডাউনের সময় জনগণের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে ব‍্যর্থ হয়েছেন।

পরিবহন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব এবং অর্থ দপ্তরের প্রধান সচিবকে বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র ও ভূমি দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব এবং দিল্লির সিলমপুরের মহকুমা শাসককে শোকজ নোটিশ পাঠানো হয়েছে।

এরই সাথে ঘোষণা দেওয়া হয় যে, শ্রমিকরা ইতিমধ‍্যেই নিজের গ্রাম বা শহরে ফিরে গেছেন তাদের ১৪ দিন কোয়ারান্টাইনে থাকা বাধ্যতামূলক। এছাড়া বর্ডার সিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ‍্যগুলোকে, যাতে আর কোনো শ্রমিক ঢুকতে না পারে। যারা যেখানে আটকে পড়েছে সেখানেই তাদের জন্য খাবার ও আশ্রয়ের ব‍্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭১ জন। মারা গেছেন ২৯ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিরীহ নেতাকর্মীরা: কাদের সিদ্দিকী

আগস্ট ৬, ২০২৬
বাংলাদেশের জেলা মানচিত্র, দিগন্তের উপর কৃষি জমি ও নদী দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাছ ধরা নিয়ে ঝগড়া: বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

আগস্ট ৬, ২০২৬

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন উৎসব-২০২৬ অনুষ্ঠিত

আগস্ট ৬, ২০২৬

গালি খাওয়া তো আমার একটা নিয়তি: মোস্তফা সরয়ার ফারুকী

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT