চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিপক্ষেও লড়াইবিহীন হার, প্রশ্নবিদ্ধ ব্যাটিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৩ অপরাহ্ণ ২২, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে খেলা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে অস্ট্রেলিয়ার পর ভারতের সঙ্গেও লড়াই করতে পারল না বাংলাদেশ। টানা দুই হারে সেমিফাইনালের আশা থমকে গেল। শনিবার সেন্ট ভিনসেন্টে ভারতের দেয়া ১৯৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দেড়শর আগেই থামে নাজমুল হোসেন শান্তর দল। অধিনায়কের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪০ রান।

মন্থর ব্যাটিংয়ে বাংলাদেশকে হার মানতে হয়েছে ৫০ রানে। কুড়ি ওভারে ৮ উইকেট হারিয়ে থামতে হয় ১৪৬ রানে। রিশাদ হোসেন ১০ বলে ২৪ রানের ঝড়ো ইনিংস হারের ব্যবধান কিছুটা কমিয়েছে।

দুইশর কাছাকাছি লক্ষ্যেও ঝড়ো সূচণা করতে পারেনি বাংলাদেশ। দলীয় পঞ্চাশ ছুঁতেই লেগে যায় ৮ ওভার। লিটন দাসের (১০ বলে ১৩) উইকেট হারিয়ে বাংলাদেশ ৮ ওভারে তুলে ৫০ রান। তাতেই বড় হার লেখা হয়ে যায় ভাগ্যে। তানজিদ হাসান তামিম ২৯ রান করলেও খেলেন ৩১ বল। যা দুইশর কাছাকাছি রান তাড়ায় মোটেও মানানসই ছিল না।

ব্যাটিংয়ে বাংলাদেশকে বার বার টেনে তুলছিলেন তাওহিদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদ। তারা অবশ্য ভারতের বিপক্ষে ক্লিক করেননি। শুরুতে রান রেটে পিছিয়ে পড়া বাংলাদেশকে হেসেখেলে হারিয়েছে ভারত।

বাঁহাতি স্পিনার কুলদ্বিপ যাদবকে সামলাতে বেশ হিমশিম খেয়েছে বাংলাদেশের ব্যাটাররা। ৪ ওভারে ১৯ রানে তিন উইকেট তুলে নেন। আরশদ্বীপ সিং ও জাসপ্রিত বুমরাহ দুটি করে উইকেট নেন।

স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রোহিত শর্মাকে ফিরিয়ে সাকিব আল হাসান টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট শিকারের কীর্তি গড়েন ঠিকই কিন্তু ৩ ওভারে হজম করেন ৩৭ রান। তানজিম হাসান সাকিব পরে জোড়া শিকারের দেখা পেলেও ভারতের রানের লাগাম টেনে ধরা যায়নি। সুপার এইটের ম্যাচে বাংলাদেশকে বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় ভারত।
সেন্ট ভিনসেন্টে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারত তোলে ১৯৬ রান। হার্দিক পান্ডিয়া ২৭ বলে ফিফটি পূর্ণ করে অপরাজিত থাকেন।
ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ৩৯ রানে রোহিতকে আউট করে ব্রেক থ্রু এনে দেন সাকিব। পরে জোড়া শিকারের দেখা যান তানজিম হাসান সাকিব।  কোহলিকে বোল্ড করেই থামেননি। ওই ওভারেই সূর্যকুমার যাদবকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান। চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে ১১ উইকেট শিকার করে দ্বিতীয় সর্বোচ্চ শিকারি তরুণ পেসার।
কোহলি আউট হওয়ার পর নেমেই বাউন্সারে ছক্কা মেরে শুরু করেন সূর্যকুমার। পরের বলটি অফস্টাম্পের বাইরে করেন তানজিম। এজ হয়ে পর ধরা পড়েন লিটন দাসের বিশ্বস্ত গ্লাভসে। ৩ বলের মধ্যে কোহলি আর সূর্যকুমারের উইকেট পরায় ভারতের রানের লাগাম কিছুটা টেনে ধরতে পেরেছিল বাংলাদেশ।
কিন্তু রিশাব পান্তের ঝড়ো ব্যাটিং ভারতকে রাাখে বড় সংগ্রহের পথে। ২৪ বল থেকে ৩৬ রানের ইনিংস খেলে এ বাঁহাতি রিশাদ হোসেনকে উইকেট দিয়ে ফেরেন। শিভম দুবে ২৪ বলে ৩৪ রানের ইনিংস খেলে রিশাদের দ্বিতীয় শিকারে পরিনত হন। টাইগার লেগ স্পিনার ৩ ওভারে খরচ করেন ৪৩ রান। পান্ডিয়া তিন ছক্কা,, চার চারে ভারতকে নিয়ে যান বড় সংগ্রহে।
ভারতকে বিশ্ব আসরে প্রতিপক্ষ হিসেবে পেলেই একটা সময় জ্বলে উঠত বাংলাদেশ। কিন্তু সম্প্রতি দুই দলের সামর্থের বিরাট পার্থক্য ধরা পড়ছে। গত ওয়ানডে বিশ্বকাপেও ভারতের সামনে অসহায় আত্মসমর্পন করেছিল শান্তবাহিনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশ-ভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT