চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আম্পান: ডুবে গেছে কলকাতার বিমানবন্দর, বিধ্বস্ত পশ্চিমবঙ্গ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ২১, মে ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ পর্যন্ত সেখানে ১২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে পানিতে থইথই করছে পুরো বিমানবন্দর।

বুধবার ঘণ্টায় ১৩৩ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ায় কলকাতা বিমানবন্দরের বেশ কিছু জায়গায় ভেঙে পড়েছে শেডিং। প্লেনের ওপরেও পড়েছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও বলা যাচ্ছে না।

হিন্দুস্তান টাইমসের একাধিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

অন্যদিকে আম্পানের প্রভাবে হাজার হাজার বাড়ি ধসে পড়েছে, নিচু জায়গা ডুবে গেছে,পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গাছ চাপা পড়ে মারা গেছে অনেকে।

এরমধ্যে উত্তর ২৪ পরগনায় গাছ পড়ে মারা গেছেন মৃত এক পুরুষ ও মহিলা। হাওড়ায় ১৩ বছরের এক কিশোরী একইভাবে মারা গিয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হুগলি ও উত্তর ২৪ পরগনায় মারা গেছেন তিন জন।

এছাড়া কলকাতার রিজেন্ট পার্ক অঞ্চলে একজন মহিলা ও তার সাত বছরের ছেলে মারা গেছেন গাছ পড়ে। ঝড়ে উড়ন্ত বস্তুর আঘাতে কলকাতায় আরও একজনের মৃত্যু হয়েছে।

Reneta

তবে মোট কতজন মারা গেছে তা এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। যেসব জায়গায় সবচেয়ে ক্ষতি হয়েছে, সেগুলোর সঙ্গে যোগাযোগই করা যায়নি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন: সবচেয়ে খারাপ অবস্থা দক্ষিণ ও উত্তর ২৪ পরগনায়। ৯৯.৯৯ শতাংশ ধ্বংস হয়ে গিয়েছে। পুরো পরিস্থিতির রিপোর্ট পেতে ৩-৪ দিন লাগবে।

বুধবার সাগর অঞ্চলে আছড়ে পড়ে ঝড় আম্পান। ১৯০ কিলোমিটার বেগে হাওয়া চলেছে। কলকাতায় হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ১৩৩ কিলোমিটার।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, কলকাতার অনেক জায়গা এখনও পানির নিচে ডুবে রয়েছে। অনেক জায়গায় গাছ, ইলেকট্রিকের খুঁটি ভেঙে গেছে। দুই পরগনায় প্রচুর কাঁচা বাড়ি ভেঙেছে। আলোও নেই, ইন্টারনেট ও মোবাইল পরিষেবাও খুব ক্ষীণ।

সুন্দরবনের হালও খুব খারাপ বলে জানিয়েছেন রাজীব সিনহা। বহু জায়গায় বাঁধানো ঘাট ভেঙে গিয়েছে ঝড়ের তীব্রতায়।

বৃহস্পতিবার বিকেলে আম্পান মোকাবেলায় প্রাথমিক বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। রাজ্যের এই প্রাকৃতিক দুর্যোগে তিনি স্তম্ভিত, স্বজন হারানোর বেদনা পাচ্ছেন বলে জানিয়েছেন মমতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘূর্ণিঝড় আম্পানভারতের পশ্চিমবঙ্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি

জুন ১১, ২০২৬

৪২ লাখ ৫ হাজার কৃষক পাবেন ‘কৃষক কার্ড’

জুন ১১, ২০২৬

মৃতদেহ সংরক্ষণে খরচ কমছে

জুন ১১, ২০২৬

‘খেলা দেখার সময় প্রতিটি মুহূর্ত তোমাকে মিস করবো’

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র শিল্পে বড় সহায়তা, ক্যামেরা ও প্রজেক্টরের যন্ত্রাংশে কমছে শুল্ক

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT