চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের নির্বাচনে বাড়তি ভিভিপ্যাট গোনার আবেদন খারিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ণ ০৭, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভিভিপ্যাট

ভারতের লোকসভা নির্বাচনে ফলাফল গণনার সময় বেশি সংখ্যক ভিভিপ্যাট গোনার দাবি জানিয়ে ২১টি বিরোধী দলের করা আবেদন খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

তারা প্রতিটি সংসদ নির্বাচনে পাঁচটির বদলে ২৫ শতাংশ ইভিএম পেপার ট্রায়াল মেশিন গোনার দাবি জানিয়েছিল।

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, আমরা আমাদের আদেশ পরিবর্তন করতে ইচ্ছুক নই।

Banglabid

গত ৮ এপ্রিলের এক শুনানিতে সেখানকার নির্বাচন কমিশন জানায়, লোকসভা নির্বাচনের ফলাফল দিতে পাঁচদিন দেরি হতে পারে যদি পঞ্চাশ শতাংশ ভোটার ভেরিফাইয়েবল পেপার ট্রায়াল বা ভিভিপ্যাট মেশিন গোনা হয় প্রতিটি নির্বাচনে।

সুপ্রিম কোর্ট আদেশে নির্বাচন কর্মকর্তাদের ভিভিপ্যাট মেশিন একটি থেকে পাঁচটিতে বাড়ানোর কথা বলেছে। তাতে করে বিলম্বটা খুবই কম হবে।

ভিভিপ্যাট মেশিনের সাহায্যে একজন ভোটার দেখতে পান তিনি যে প্রার্থীকে ভোট দিয়েছেন তিনিই সেটি পেয়েছেন কিনা। বিরোধীদের দাবি নির্বাচনে জিততে ইভিএমগুলিতে নানা রকমের কারচুপি করে বিজেপি। তাই তাদের উদ্দেশ্য ব্যর্থ করতে ভিভিপ্যাট গোনা জরুরি।

Reneta

ভারতের ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন বলেন, সুপ্রিম কোর্টের আদেশে আমরা খুশি। তারা সবদিক পরীক্ষা করে দেখেছে। তারপর একটার বদলে পাঁচটা ভিভিপ্যাট মেশিনের কথা বলেছে। ইভিএম আর ভিভিপ্যাট খুবই ভালো। এবং সেখানে কোনো গড়মিল নেই বলে আমরা নিশ্চিত।

তিনি যোগ করেন, পাঁচটি ভিভিপ্যাট গণনা করতে পাঁচ ঘণ্টা বেশি সময় লাগবে। একটি ভিভিপ্যাট গণনা করতে একঘণ্টা লাগে, চারটি করতে আরো চার ঘণ্টা লাগবে। ২৩ মে রাতে বা ২৪ মে সকালে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচনের মৌসুমে দলগুলোর দ্বন্দ্বের মধ্যেই ২১টি বিরোধি দল অনুরোধ করে বেশি বেশি ভিভিপ্যাট মেশিন গণনার। ভারতের লোকসভা নির্বাচনে প্রথমবারের মতো ভিভিপ্যাট ব্যবহার করা হচ্ছে। এর আগে কিছু সংসদীয় ও সংসদ অধিবেশনের উপ-নির্বাচনে সেটা ব্যবহার করা হয়েছে।

ভোটাররা ভোট দেওয়ার পরে পোলিং স্টেশনে ভিভিপ্যাট স্লিপ ভোট মেশিনের ফলাফলের সঙ্গে বেশ কিছু সদস্যের উপস্থিতিতে মেলানো হবে। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী একটির বদলে পাঁচটি পোলিং স্টেশন বেছে নেওয়া হবে ইচ্ছামতো যেখানে ভিভিপ্যাট মেলানো হবে।

ভারতের পরিসংখ্যান ইন্সটিটিউটের এক নমুনা জরিপের ভিত্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, তাদের আরো ৩ জন করে বেশি কর্মকর্তা দরকার হবে ভিভিপ্যাট গোনার জন্য।

১১ এপ্রিল ভারতে প্রথম দফার ভোট গ্রহণ করা হয়। এর মধ্যে সেখানে চতুর্থ দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইভিএমনির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬

সরকারি সেবায় দালালের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন তুলেছেন জাইমা রহমান

আগস্ট ১২, ২০২৬

‘পরিবেশের ভারসাম্য রক্ষা করাই আগামীর চ্যালেঞ্জ’

আগস্ট ১২, ২০২৬
বাংলাদেশের স্কুলের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটির বিষয়ে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভালো শিক্ষার্থী নয়, দুর্বল শিক্ষার্থীকে এগিয়ে নেওয়াই বড় অর্জন’

আগস্ট ১২, ২০২৬

পানিতে ডুবে চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT