চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের জবাবটাও হচ্ছে যুতসই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৭
স্পোর্টস
A A
গ্লেন ম্যাক্সওয়েল

গ্লেন ম্যাক্সওয়েল

স্টিভেন স্মিথ শুক্রবার ১১৭ রানে ক্রিজে এসেছিলেন। ভারতীয় বোলাররা তাকে আর আউটই করতে পারল না। অপরাজিত থেকে গেছেন ১৭৮ রানে। প্রথম অস্ট্রেলীয় অধিনায়ক হিসেবে ভারতের মাটিতে দেড়শ ছাড়ানো ইনিংস। সঙ্গে গ্লেন ম্যাক্সওয়েলের টেস্ট ব্যাটসম্যান হয়ে ওঠা। যা রাঁচিতে প্রথম ইনিংসে ৪৫১ রানের সংগ্রহ এনে দিয়েছে অস্ট্রেলিয়াকে।

আগে ভারতের ময়দানে কোন অজি অধিনায়কের সর্বোচ্চ টেস্ট ইনিংসটি ছিল মাইকেল ক্লার্কের দখলে। ২০১৩ সালে চেন্নাই টেস্টে ১৩০ রানের ইনিংস খেলেছিলেন এই সাবেক। সেটি ছাড়িয়ে গেলেন স্মিথ।

আরেক অপরাজিত ম্যাক্সওয়েলের সঙ্গে ১৯১ রানের জুটি গড়েছেন সফরকারী দলপতি। ম্যাক্সওয়েল ৮২ রানে ক্রিজে এসে থেমেছেন ১০৪-এর ঘরে। ম্যাথু ওয়েড ৩৭ ও স্টিভ ও’কিফ ২৫ রানের অবদান রেখেছেন সাড়ে চারশো ছোঁয়া ইনিংসে।

স্মিথের দিনে ম্যাক্সওয়েলের জন্য বিশেষই হয়ে থাকবে ইনিংসটি। অস্ট্রেলিয়া দলেই জায়গা মেলে না। জুটে গেছে রঙিন পোশাকের মারকুটে ব্যাটসম্যানের তকমা। অথচ রাঁচি দেখল অন্য এক ম্যাক্সওয়েলকে। ৯৫ বলে পঞ্চাশ, সেঞ্চুরি ১৮০ বলে। আউট হওয়ার সময় মাত্র ৯ চার ও ২ ছয় নামের পাশে।

সেটিই অনন্য এক কীর্তির পাশে বসিয়ে দিয়েছে ম্যাক্সওয়েলের নাম। যেখানে আছেন আরো ১৩ জন। সেটি সব ফরম্যাটের ক্রিকেটে সেঞ্চুরি করার বিরল কীর্তিতে। ওয়ানডে ও টি-টুয়েন্টিতে সেঞ্চুরি ছিলই, এবার টেস্টেও শতক পেয়ে নাম লেখালেন বাকিদের সঙ্গে।

পরে অবশ্য জবাবটা ভালোই দিচ্ছে ভারত। দিন শেষে সংগ্রহ ১ উইকেটে ১২০! লোকেশ রাহুল (৬৭) ও মুরালি বিজয় (৪২*) মিলে ৯১ রানের উদ্বোধনী জুটি এনে দিয়েছেন। ১০ রানে থাকা চেতেশ্বর পূজারা বিজয়কে নিয়ে তৃতীয় দিনের লড়াই এগিয়ে নিতে নামবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-নিউজিল্যান্ড টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT