চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে স্কুলবাস খাদে, নিহত ২৭ শিশু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০১ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৮
আন্তর্জাতিক
A A

ভারতের হিমাচল প্রদেশের কাংরা উপত্যকায় সোমবার বিকালে একটি স্কুলবাস গভীর খাদে পড়ে ২৭ জন শিশুসহ কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন।

বাসটিতে প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিলো বলে জানা গেছে। যাদের অধিকাংশের বয়স ১০ বছরের নিচে।

এই দুর্ঘটনায় বাসের চালক এবং দুইজন শিক্ষকও নিহত হন।

Banglabid

পুলিশ জানায় হয়, সরু পাহাড়ি রাস্তায় খুব জোরে বাসটি চালাচ্ছিলেন চালক। একপর্যায়ে  চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মেটি পাহাড়ি রাস্তার লাগোয়া ১০০ ফুট গভীর খাদে গিয়ে পড়ে।

হিমাচল প্রদেশের রাজধানী শিমলা থেকে ২২০ কিলোমিটার দূরে কাংরার নুপুর টাউনে এই দুর্ঘটনা ঘটে। এরপর দ্রুতই আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করতে আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র সদস্যরা।

তারা বাসে আটকে পড়া কয়েকটি শিশুকে উদ্ধারও করেন। আহত শিশুদের ৯০ কিলোমিটার দূরে পাঠানকোট হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Reneta

ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

পুলিশ জানিয়েছে, ওই বাসটি একটি বেসরকারি স্কুলের। স্কুলটির নাম- ‘ওয়াজির রাম সিংহ পাঠানিয়া মেমোরিয়াল পাবলিক স্কুল’। বাসটিতে ছিল স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর বলেছেন, ‘‘মুখ্যসচিবের সঙ্গে আমার কথা হয়েছে। তার পরেই এনডিআরএফ-কে ডাকা হয়েছে। রাজ্য সরকার এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে।’’

মৃত ও আহত শিশুদের প্রত্যেককে ক্ষতিপূরণ বাবদ ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে হিমাচল প্রদেশ সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin1

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT