কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেলো দুই বাংলার যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘আশিকি’র প্রিমিয়ার শো। অনুষ্ঠানের পর নুসরাত ফারিয়া তার ফেসবুক পেজে এ সংক্রান্ত ছবি পোস্ট করেছেন।
এসময় সিনেমাটির মূখ্য দুই চরিত্র নুসরাত ও অঙ্কুশের পাশাপশি টালিউড ক্রেজ দেবকেও তাদের সঙ্গে দেখা যায়।
নিরেট ভালবাসার গল্প ‘আশিকি’ ছবিটির পরিচালনা করেছেন অশোক পাতি। ‘তোর আশিকি’সহ বেশ কিছু গান ইতোমধ্যে দর্শক প্রিয়তা পেয়েছে। ভিডিওতে দারুণভাবে উপস্থাপন করা হয়েছে তাদের দুজনকে।
দুই বাংলার ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ। ভারতের ৯৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি।







