চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে প্রবাসীদের ফ্লাইটে মাঝের আসন ফাঁকা রাখার নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৮ অপরাহ্ণ ২৫, মে ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

প্রবাসী ভারতীয়দের ফেরানোর জন্য বিশেষ আন্তর্জাতিক ফ্লাইটের মাঝের আসন ফাঁকা রাখার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।

এয়ার ইন্ডিয়ার ‘বন্দে ভারত’ উড়োজাহাজে করে অন্য দেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানো হচ্ছে।

সোমবার থেকে ভারতে আন্তঃরাজ্য বিমান চলাচলও শুরু হয়েছে। কিন্তু সেখানে মাঝের আসন ফাঁকা রাখা হচ্ছে না। সুপ্রিম কোর্টের নির্দেশের পর সেই সিদ্ধান্ত নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ওই নির্দেমনায় দেশটির প্রধান বিচারপতি এসএ বোবদে বলেছেন, এটা সাধারণ বোধের বিষয় যে, সামাজিক দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ। বিমানের বাইরে ছয় ফুট সামাজিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে। তাহলে বিমানের ভেতরে কী হওয়া উচিত?

এয়ার ইন্ডিয়া ও সরকারের পক্ষ থেকে অ্যাটর্নী জেনারেল তুষার মেহতা বলেন, সবচেয়ে সঠিক পদ্ধতি হচ্ছে টেস্ট করে কোয়ারান্টাইনে রাখা। আসনে ফাঁক রাখা নয়।

তার বক্তব্যের জবাবে প্রধান‌ বিচারপতি বলেন, আপনি কী করে বলতে পারেন, এতে যাত্রীরা প্রভাবিত হবেন না? ভাইরাস কি জানে এটা বিমান এবং এখানে সে কাউকে সংক্রমিত করবে না? পাশাপাশি বসলে এখানেও আপনি সংক্রমিত হতে পারেন।।

Reneta

সরকারের পক্ষ থেকে জানানো হয়, ১৬ জুন পর্যন্ত সব টিকিট বুকিং করা হয়ে গেছে।

এর উত্তরে সুপ্রিম কোর্ট জানায়, ১৬ জুনের পর থেকে যেন কাউকে মাঝের আসনে আর বসানো না হয়।

ভারত করোনা আক্রান্ত দেশগুলোর মধ্যে অন্যতম একটিতে দাঁড়িয়েছে। আক্রান্তের দিক থেকে এখন তালিকায় ১০ম স্থানে অবস্থান করছে ভারত।

দেশটিতে আক্রান্তের সংখ্যা ১লাখ ৪১ হাজারের অধিক, মারা গেছে ৪ হাজার ৫৭ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসভারতসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT