চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান ‘বয়কট’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ণ ০৩, মে ২০১৮
বিনোদন
A A

বৃহস্পতিবার বিকেলে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এর ৬৫তম আসর বসার কথা ছিলো। সেই হিসেবে সব ধরণের প্রস্তুতিও সম্পন্ন। প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেওয়ার কথা ছিল যথারীতি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। গত ৬৪ বছরে এমনটাই রেওয়াজ। কিন্তু এই আসরে রাষ্ট্রপতি মাত্র এগারো জনকে পুরস্কার হাতে তুলে দিবেন, এমন ঘোষণায় অনুষ্ঠান বয়কট করেছে ১৩৭ বিজয়ীর মধ্যে প্রায় ১২০জন তারকা। এমন তথ্যই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

গত ৬৪ বছরের রেওয়াজ। রাষ্ট্রপতির হাত থেকে বিভিন্ন বিভাগে বছরের সেরা অর্জনের পুরস্কার নেন চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষেরা। কিন্তু এবার হতে চলেছে ব্যতিক্রম। ভারতীয় গণমাধ্যম বলছে, ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে ১৩৭ জনের হাতে পুরস্কার তুলে দেওয়ার কথা ছিল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। কিন্তু, পুরস্কার প্রদান অনুষ্ঠানের মাত্র একদিন আগে জানা যায় রাষ্ট্রপতি মাত্র এক ঘন্টার জন্য অনুষ্ঠানে আসবেন এবং মাত্র ১১ জনের হাতে পুরস্কার তুলে দিবেন। আর বিবৃতির পর চরম অসন্তুষ দেখা দিয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের মধ্যে। শোনা যাচ্ছে মোট ১৩৭ জন বিজয়ীর মধ্যে ১২০ জেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠানকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।

গণমাধ্যমে একটি বিবৃতিও দিয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বয়কট করা তারকারা। ৭০ জনের সাইনসহ সেই বিবৃতিতে বলা হয়েছে: আমাদের আমন্ত্রণপত্রে বলা হয়েছে যে মাননীয় রাষ্ট্রপতি আমাদের এই পুরস্কার দেবেন। এই মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করেছিলাম। কিন্তু, অনুষ্ঠানের একদিন আগে আমাদের জানানো হচ্ছে যে অনুষ্ঠানে মাননীয় রাষ্ট্রপতি থাকবেন না। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় একটি মাত্র নোটিশ মারফত জানানো হয়েছে, ফলে মনে হচ্ছে আমাদের বিশ্বাসভঙ্গ করা হয়েছে। দুর্ভাগ্যজনক বিষয় যে ৬৫ বছরের একটা প্রথা এক মুহূর্তে বদলে গেল।

এদিকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ যে কয়জনকে পুরস্কার দেবেন তারা হলেন: সেরা অভিনেতা ঋদ্ধি সেন, সেরা অভিনেত্রী শ্রীদেবী, দাদাসাহেব ফালকে বিনোদ খান্না, সেরা পরিচালক জয় রাজ, সেরা চলচ্চিত্র ভিলেজ রকস্টার, সেরা জুরি ফিল্ম সৃঞ্জর, সেরা গায়ক কেজে জেসুদাস, সেরা সংগীত পরিচালক এআর রহমান, জাতীয় ঐক্য নার্গিস দত্ত পুরস্কার ধাপ্পা, সিনেমায় সেরা বই-মাতমোগি মনিপুর-কে।

রাষ্ট্রপতির এমন সিদ্ধান্তের সমালোচনা করে ভারতের অনেক নির্মাতা, অভিনেতারা বলছেন: কাউকে পুরস্কার হাতে তুলে দিবেন, আবার কাউকে দিবেন না, এটা প্রত্যেকের জন্যই অমার্যাদার। রাষ্ট্রপতির তরফ থেকে এমন সিদ্ধান্ত মেনে নেয়া যায় না।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত বিকাল থেকেই শুরু হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ৬৫তম আসর। অনুষ্ঠানে ঘোষিত ১৩৭ জন পুরস্কার প্রাপ্তদের মধ্যে অনুষ্ঠান বয়কট করে উপস্থিত হননি ৭০ জন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এ আর রহমানরাষ্ট্রপতিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী

জুন ৩০, ২০২৬

‘আর্জেন্টিনাকে ১-০তে হারাতে পারি’- কেপ ভার্দে প্রেসিডেন্ট

জুন ৩০, ২০২৬

পেনাল্টি নিতে ‘অনীহা’ ছিল জার্মানির কয়েকজনের, চাপে নাগেলসম্যান

জুন ৩০, ২০২৬

আর্জেন্টিনার বিদায়ঘণ্টা বাজবে, ভবিষ্যৎ বলে দিচ্ছেন ঘানার ওঝা

জুন ৩০, ২০২৬

মেঘনা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT