চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে কৃষকের এ কেমন প্রতিবাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫১ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

পৃথিবীতে প্রতিবাদের ভাষা দেশ কাল ভেদে নানা রকমের হয়ে থাকে। তবে মানুষের মাথার খুলি আর ইঁদুর কামড়ে আন্দোলন করতে বিশ্ব হয়তো এই প্রথম দেখলো। ভারতের খরা-পীড়িত রাজ্য তামিলনাড়ুর কৃষকরা তাদের দুর্দশার প্রতি কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এমন অভিনব প্রতিবাদের পন্থা বেছে নিয়েছেন।

ভারতের রাজধানী দিল্লির যন্তরমন্তর এলাকায়  কেউ দাঁত দিয়ে জ্যান্ত ইঁদুর কামড়ে ধরে, কেউবা মানুষের মাথার খুলি হাতে নিয়ে সরকারের উপেক্ষার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। তারা দাবি করছেন, এসব মাথার খুলি তাদেরই যারা আত্মহত্যা করেছেন। তারা এখানে ৪০ দিনের মত  তাঁবু ফেলে অবস্থান করছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদি তাদের সাক্ষাত দিতে রাজি না হওয়ায় এদের কেউ রাস্তা থেকে কুড়িয়ে খাবার খেয়েছেন। কেউ কেউ দিল্লিতে প্রধানমন্ত্রীর অফিসের সামনে উলঙ্গ হয়ে বিক্ষোভ করেছেন।

উন্নত প্রদেশ তামিল নাড়ুর অন্তত ৩২টি জেলায় গত দু বছর ধরে প্রচন্ড খরা চলছে। বিভিন্ন কারণে সেখানে ১৭ জন কৃষক আত্মহত্যা করেছেন বলে বিভিন্ন সংবাদপত্রে খবর বেরিয়েছে।

ভারতে খরা একটি নিয়মিত ঘটনা কিন্তু সবাই ভুলে যায়। তাই সরকারে দৃষ্টি আর্কষণের জন্য অনেকে মাথার চুল অর্ধেকটা কামিয়েছেন, কেউ মহিলাদের শাড়ি পরে আছেন, কেউ নিজের হাত কেটে রক্ত বের করেছেন, আবার কেউ বা নিজের শেষকৃত্যের অনুষ্ঠানের আয়োজন করেছেন। কেউ বা প্রচন্ড গরম পিচ-ঢালা রাস্তায় গড়াগড়ি দিয়েছেন।

কৃষকরা বলছেন, তাদের দুর্দশা কাটানোর জন্য সরকারি ত্রাণ, ঋণ মওকুফসহ খরার জন্য রিলিফ, বয়স্ক কৃষকদের জন্য পেনশনের ব্যবস্থা করা,ফসলের ন্যায্য মূল্য এবং নদীর আন্ত:সংযোগের জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হোক।

Reneta

প্রতিবাদকারীদের একজন গাছে দড়ি বেঁধে ফাঁসি দেয়ারও চেষ্টা করেন, তবে দমকলের লোকেরা তাকে নামিয়ে আনে। অনেকে পানি স্বল্পতার কারণে অসুস্থ হয়ে গেলে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়।

তামিলনাড়ুতে ৪০ শতাংশের বেশি মানুষ কৃষির উপর নিরর্ভশীল। তবে পানি স্বল্পতা, বৃষ্টি স্বল্বপতা এবং ফসলের দামের কারণে আগামী একদশকের মধ্যে সবচেয়ে খারাপ কৃষি সংকটে পরবে এই রাজ্যটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষক বিদ্রোহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অপহরণের ৯দিন পর খাল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

জুন ১৩, ২০২৬

আগামী কয়েক দিনের মধ্যেই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি: আরাঘচি

জুন ১৩, ২০২৬

বাজেটকে ঘিরে বিরোধী দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬

রাজনৈতিক ব্যঙ্গে আলোচনায় এই সিনেমা

জুন ১৩, ২০২৬

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT