চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে কৃষকদের গাড়িচাপা দেয়ার ঘটনায় মন্ত্রীর ছেলে গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের উত্তর প্রদেশে বিক্ষোভরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে চার জনকে মেরে ফেলার ঘটনায় মন্ত্রীর ছেলে আকাশ মিশ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

লখিমপুর খেরিতে ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি তিনি প্রশ্নের উত্তর এড়াচ্ছিলেন এবং ঠিকভাবে সহযোগিতা করছিলেন না।

হত্যা মামলা দায়েরের পাঁচদিন পর তাকে গ্রেপ্তার করা হলো। পুলিশ জানিয়েছে, সেদিন ওই সময়ে কোথায় ছিলেন সেই বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে পারেননি আকাশ। তবে তার ফোনের লোকেশন বলছে তিনি ঘটনাস্থলের পাশেই ছিলেন।

গত ৩ অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে চার জনকে মেরে ফেলার অভিযোগ ওঠে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আকাশ মিশ্রর বিরুদ্ধে।

যদিও সেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন আকাশ। পরে গাড়ি চাপা দেয়ার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাস্তার উপরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বেশ কয়েক জন। হঠাৎই একটি জিপ এসে তাদের ধাক্কা দেয়। গাড়ির ধাক্কায় সাদা জামা ও সবুজ পাগড়ি পরা এক বৃদ্ধ জিপের বনেটে গিয়ে পড়েন। আরও কয়েকজন প্রাণ বাঁচাতে রাস্তার পাশে পড়ে যান।

Reneta

জিপটি বেরিয়ে যাওয়ার পরে তার ঠিক পিছনে আরও একটি গাড়ি চলে যায়। তার পরেই দেখা যায় রাস্তার উপরে বেশ কয়েক জন পড়ে রয়েছে। তাদের উদ্ধার করতে ছুটে আসেন অন্যরা।

এই ঘটনার পরে মন্ত্রীর ছেলে আকাশসহ কয়েক জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তার
শেয়ারTweetPin

সর্বশেষ

জিয়া হত্যাকাণ্ডে নেপথ্যের ঘটনা উদঘাটন করতে চায় সরকার

জুলাই ২৯, ২০২৬

ইরাকের সঙ্গে জ্বালানি সহযোগিতায় নতুন মাইলফলক তুরস্কের

জুলাই ২৯, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান-২৩: আন্দোলন থামাতে তুলে নেওয়া হয় ৬ সমন্বয়ককে

জুলাই ২৯, ২০২৬

হিউম্যানয়েড রোবট আমদানিতে কেন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র?

জুলাই ২৯, ২০২৬

মৌমাছি বনাম ChatGPT, চেতনার নতুন বিতর্ক

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT