ভারতে করোনা ভাইরাসের আক্রান্ত ৪১ জনে দাঁড়িয়েছে। চীনে করোনা ছড়িয়ে পড়ার পর বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত এ ভাইরাস ছড়াচ্ছে। ভারতের জম্মু-কাশ্মিরেও ইতোমধ্যে করোনা শনাক্ত হয়েছে।
এনডিটিভি জকানায়, জম্মু-কাশ্মিরে প্রথম কোনো করোনা ভাইরাস শনাক্ত হলো। ৬৩ বছর বয়স্ক এক নারীর দেহে এই ভাইরাস শনাক্ত করা গেছে।
কেরালায় শনাক্ত হয়েছে ৩ বছরের এক শিশুও। কিছু দিন আগে ওই শিশুটি তার পরিবারের সাথে ইটালি বেড়াতে গিয়েছিল। শনিবার দেশে ফিরে আসার সময় কোচি বিমাবন্দরে তাদের করোনা ভাইরাস সংক্রান্ত পরীক্ষা করলে শিশুর দেহে করোনা পাওয়া যায়।
শিশুটিকে পরিবার থেকে আলাদা করে রাখা হয়েছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ।
চীন থেকে শুরু হয়ে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে লাখের অধিক ছাড়িয়েছে। মারা গেছে সাড়ে তিন হাজারের বেশি।
বাংলাদেশেও গতকাল তিনজনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে আইইডিসিআর। তবে আজ সোমবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি।







