চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ‘করোনা দেবী’র নামে পূজা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ০৫, জুন ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসের ভয়াবহ ছোবল থেকে বাঁচতে গঙ্গার তীরে প্রার্থনার মাধ্যমে ‘করোনা দেবী’র কৃপাদৃষ্টি কামনা করেছেন ভারতের কিছু নারী।

এমন ঘটনা ঘটেছে ভারতের বিহারের বক্সার জেলায়।

ভারতসহ পুরো বিশ্ব যখন করোনা ভাইরাসের ত্রাসে নাস্তানাবুদ, ঠিক তখন মরণ ভাইরাসকে ‘মা’ বলে, ‘দেবী’ বলে পুজা করা হলো বিহারের বক্সারে। করোনা রোগটি যেন তাদের প্রিয়জনের শরীরে জেঁকে না বসে, সেই প্রার্থনাতেই ‘করোনা মা’ এর পূজা করলেন অনেক নারী।

এনডিটিভি বলছে, ওই নারীরা রীতিমতো ভক্তিশ্রদ্ধার সঙ্গে গঙ্গাস্নান সেরে করোনা মায়ের উপাসনা করে ৯টি লাড্ডু, ৯টি ফুল, ৯টি লবঙ্গ, ৯টি ধূপকাঠি ধরিয়ে নদীর পাশে গঙ্গার মাটিতে পুঁতে দেন।

তাদের এমন ভক্তিশ্রদ্ধা দেখে হতবাক হয়েছেন অনেকেই।

হঠাৎ এভাবে করোনা মায়ের পূজার উদ্যোগ কেন নিলেন তার খোঁজ নিয়ে জানা যায়, ওই নারীদের মধ্যে কুসুম দেবী নামে একজন সম্প্রতি একটি ভিডিওতে দেখেছিলেন যে, ৯টি লাড্ডু, ৯টি ফুল সহ নানা উপাচার দিয়ে পূজা করলে নাকি প্রসন্ন হন করোনা নামক রোগটিকে যিনি পৃথিবীতে পাঠিয়েছেন সেই দেবী। কোনোভাবে যদি করোনা মাকে প্রসন্ন করা যায়, তবে তার ক্রোধের হাত থেকে রক্ষা পাবে মানুষ। সে কারণেই মহিলারা সমবেত হয়ে ওই পূজা করতে শুরু করেছেন।

Reneta

কেন এমন একটি কুসংস্কারকে আঁকড়ে ধরতে চাইছেন তারা-এ প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

এর আগেও ভারতে করোনাভাইরাস থেকে বাঁচতে একাধিক কুসংস্কার চালু হয়েছে, যেমন- গোবরের পানিতে গোসল করা এবং গরুর মূত্র পান করে করোনামুক্ত থাকার মতো ভয়ংকর কুসংস্কার।

ভারতে করোনাভাইরাস দিন দিন বাড়ছে। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৫১ জন, মারা গেছেন ২৭৫ জন। সব মিলিয়ে সারাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ২ লাখ ২৭ হাজার ২৭৩ জন এবং মোট মারা গেছেন ৬ হাজার ৩৬৭ জন। ভারত বর্তমানে করোনা আক্রান্ত শীর্ষ দেশগুলোর মধ্যে সপ্তম অবস্থানে রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসপূজাবিহারভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি’

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬

পদত্যাগপত্রে যেসব অসুস্থতার কথা উল্লেখ করলেন রাষ্ট্রপতি

জুলাই ২৪, ২০২৬

বিদেশি অর্থায়নে পরিচালিত প্রায় ৫ হাজার প্রতিষ্ঠানে বিনিয়োগ বাড়িয়েছে চীনে

জুলাই ২৪, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পকে গ্রেফতারের দাবি গণঅধিকার পরিষদ নেতার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT