চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভারতে আটক পুলিশ সদস্য সোহেলকে দেশে ফেরানোর চেষ্টা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, অপরাধ
A A

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে আটক বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে দেশে ফিরেয়ে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

রোববার দুপুরে ডিএমপি কমিশনার বলেন: তার বিরুদ্ধে যেহেতু ভারতে মামলা হয়েছে এ কারণে তাকে এখনই ফিরিয়ে আনা যাবে কিনা সেটি নিশ্চিত না। তবে ফিরিয়ে আনার রাস্তা রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিএসএফকে চিঠি দিয়ে ফিরিয়ে আনা সম্ভব।

তিনি বলেন: আমরা চেষ্টা করছি তাকে ফিরিয়ে আনার জন্য। যদি এই মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব না হয় তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে ফেরত আনার চেষ্টা করা হবে।

অর্থ হাতিয়ে নেওয়া ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে ২ সেপ্টেম্বর ভারত-নেপাল সীমান্তে আটক করে বিএসএফ।

বিএসএফ সূত্রে দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে সোহেল রানা নামে এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।

এ বিষয়ে জানতে চাইলে ৪ সেপ্টেম্বর গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান জানান: বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বৃহস্পতিবারের (২ সেপ্টেম্বর) পর থানায় আসেননি, ছুটিও নেননি। বৃহস্পতিবারের পর থেকে অফিসে অনুপস্থিত থাকলেও তিনি কোনকিছুই অবহিত করেননি।গণমাধ্যম সূত্রে খবর পাচ্ছি তিনি নেপাল-ভারত সীমান্তে বিএসএফ’র হাতে আটক হয়েছেন। তার ফোনও বন্ধ রয়েছে, আমরা বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।

Reneta

ই-অরেঞ্জ নামক ই-কমার্স প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ আত্মসাতের বিষয়টি সামনে আসার পর জানা যায় প্রতিষ্ঠানটির অন্যতম পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা। তার বোন ও ভগ্নিপতি ই-অরেঞ্জ পরিচালনা করতেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএমপি কমিশনার
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার মানুষ আমাদের মতোই উপভোগ করছে: মেসি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই ১৩, ২০২৬
ছবি: চ্যানেল আই

রামুতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে বৃদ্ধের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

কিডনি ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

জুলাই ১৩, ২০২৬
ছবি: ফরিদুর রেজা সাগর।

আমরাই আমাদের শক্তি

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT