চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে অনুপ্রবেশের সময় গ্রেপ্তার মালদ্বীপের প্রাক্তন ভাইস প্রেসিডেন্টকে ফেরত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২১ পূর্বাহ্ণ ০৩, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়া মালদ্বীপের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিব আব্দুল গাফুরকে ফেরত পাঠিয়েছে দেশটির কোস্ট গার্ড।

বৃহস্পতিবার বৈধ কাগজপত্র ছাড়া মালবাহী জাহাজে করে তামিলনাড়ুর তুতিকোরিন থেকে ভারতে প্রবেশের সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে ভারত মহাসাগরে নিয়োজিত উপকূল বাহিনীর সদস্যরা তাকে ফেরত পাঠায়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সূত্রে জানা যায়,একাধিক দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত মালদ্বীপের এই প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জীবনের হুমকির কারণ দেখিয়ে ভারতে রাজনৈতিক আশ্রয় চাওয়ার পরিকল্পনা করেছিলেন।

প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই তামিলনাড়ুর তুতুকোরিন জল বন্দরে টাগ-বোট নামার খবর পেয়ে ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি’র গোয়েন্দারা আহমেদ আদিব গাফুরকে গ্রেপ্তার করে।

মালদ্বীপের সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আহমেদ আদিব গাফুরের বিরুদ্ধে দুর্নীতির বহু অভিযোগ রয়েছে। অধিকাংশ মামলায় তাকে খালাস করে দেয় সে দেশের আদালত। কিন্তু মালদ্বীপের এই প্রাক্তন ভাইস প্রেসিডেন্টের পাসপোর্ট সে দেশের ইমিগ্রেশন দপ্তর আটকে রেখেছে বলে জানা গিয়েছে।

একাধিক দুর্নীতি তো বটেই, মালদ্বীপের প্রেসিডেন্ট ইয়ামেন আব্দুল গায়ুমকে হত্যা চেষ্টা মামলাতেও আহমেদ আদিব গাফুরকে ১৫ বছরের জন্য কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। যদিও সেই রায় স্থগিত করে নিম্ন আদালতে নতুন করে শুনানি শুরু করার নির্দেশ দেন সে দেশের হাইকোর্ট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ অনুপ্রবেশভারতমালদ্বীপ
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT