চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় তারকাদের ভিড়ে আবুধাবিতে একমাত্র শাকিব!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৩ অপরাহ্ন ৩১, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

তৃতীয় বারের মতো আবুধাবিতে বসছে ‘টি-টেন’ ক্রিকেট টুর্নামেন্টের আসর। সে উপলক্ষ্যে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে ১৪ নভেম্বর। ওই অনুষ্ঠানে পারফর্ম করবেন উপমহাদেশের আন্তর্জাতিকমানের শিল্পীরা। যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন দেশের তারকা অভিনেতা শাকিব খান! 

টি-১০ টুর্নামেন্ট-এর উদ্বোধনী আয়োজন থাকবে সর্বসাকুল্যে দুই ঘন্টা। এই সময়ের মধ্যে নাচ, গান আর অভিনয়ে মাতিয়ে তুলবেন আমন্ত্রিত শিল্পীরা। আর এখানে শাকিব খান ছাড়াও দক্ষিণ ভারতীয় মেগাস্টার মামোত্তি, পাকিস্তানি শিল্পী আতিফ আসলাম, বলিউডের এই সময়ের আবেদনময়ী অভিনেত্রী নোরা ফাতেহি ও দক্ষিণ ভারতের সুপার মডেল ও অভিনেত্রী পার্বতী নয়ার পারফর্ম করবেন।

উদ্বোধনী মঞ্চে পারফর্ম না করলেও টুর্নামেন্টে অংশ নেয়া বিভিন্ন দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মঞ্চে থাকবেন সানি লিওনের মতো ভারতীয় তারকারা!

জানা গেছে, আবুধাবির এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের ইভেন্ট আয়োজন করছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের নির্মাণ ও বিতরণকারী প্রতিষ্ঠান ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে উচ্ছ্বাস নিয়ে শাকিব খান বলেন: ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক দুবাই ক্রিকেট বোর্ড। কিন্তু কনসার্ট আয়োজন করছে শাহরুখ খানের ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’। সেখান থেকে থেকে আমার সঙ্গে কিছুদিন আগে যোগাযোগ করে। ওই কোম্পানির ৪-৫ ম্যানেজার বাংলাদেশে এসে আমার সঙ্গে মিটিং করে। আমি ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’র অতিথি হয়ে সেখানে পারফর্ম করবো।

শাহরুখ খান পারফর্ম না করলেও তিনি সেখানে থাকবেন বলে জানান শাকিব খান। তিনি বলেন: একাধিক গানে পারফর্ম করবো। সেখানে বাংলা গানের সঙ্গে বলিউডের গানও থাকতে পারে। অনেক বড় আয়োজন। তারা আমাকে বাংলাদেশের সুপারস্টার হিসেবে সম্মান দেখিয়ে সেখানে আমন্ত্রণ জানিয়েছে।

Reneta

টি-১০ লীগের আগের দুটি আসর বসেছিলো সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। এবারই প্রথম রাজধানী আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বসছে টুর্নামেন্ট।

শাকিব খান জানান, তিনি আবুধাবির উদ্দেশে ১২ নভেম্বর রাতের ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন, দেশে ফিরবেন ১৬ নভেম্বর।

Jui  Banner Campaign
ট্যাগ: আতিফ আসলামআবুধাবিনোরা ফাতেহিরেড চিলিলিড বিনোদনশাকিব খানশাহরুখ
শেয়ারTweetPin

সর্বশেষ

নাভালনির মৃত্যুতে ‘ব্যাঙের বিষ’ ব্যবহার, রাশিয়াকে দায়ী করছে যুক্তরাজ্য

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালে বাংলাদেশিদের ব্যবসা বৃদ্ধি, শক্তিশালী হচ্ছে রেমিট্যান্স

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

যে পরিকল্পনায় পাকিস্তানকে হারিয়েছে ভারত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সৌদিসহ বিভিন্ন দেশে রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দুই দেশের নাগরিকদের জন্য চীনে ভিসা ছাড়াই ভ্রমণ সুবিধা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT