চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে ৯০ মিনিটেই হারিয়ে শিরোপা জিততে চায় বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪২ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অপরাজিত থেকেই ফাইনালে উঠেছে বাংলাদেশ। শিরোপা মঞ্চে মুখোমুখি হবে ভারতের। গ্রুপপর্বেও দুদলের দেখা হয়েছিল, সেবার অবশ্য ১-১ গোলে ড্র হয়। ফাইনালে দুদলের ফলাফল থাকলে নিয়ম অনুযায়ী টাইব্রেকারে যাবে লড়াই। আর সেটা চাচ্ছেন না বাংলাদেশ কোচ মার্ক কক্স। তার লক্ষ্য, ৯০ মিনিটেই ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জেতা।

শুক্রবার মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় গড়াবে ফাইনাল। তার আগেরদিন বাফুফের পাঠানো ভিডিও বার্তায় এমন জানিয়েছেন কক্স।

বলেছেন, ‘আমরা ভারতের মতো একটি দুর্দান্ত দলের বিপক্ষে খেলতে যাচ্ছি, যারা খুব ভালো খেলছে। তাদের চমৎকার কোচ এবং কোচিং স্টাফ রয়েছে। তবে আমাদেরও কোচিং স্টাফ এবং খেলোয়াড়রা দারুণ। ভারত একটি বড় দল, তবে বাংলাদেশও তাই।’

‘দেখুন, একজন ইংলিশ হিসেবে পেনাল্টি থাকা টুর্নামেন্টে…আমি এটা থেকে দূরেই থাকতে চাই। যদি আপনারা দেখেন, ১৯৯০ বিশ্বকাপে, ১৯৯৬ ইউরোতে, ১৯৯৮ বিশ্বকাপে…….. সবসময় ইংল্যান্ড হেরেছিল। এমন কিছু হলে আমি বাংলাদেশের কোচদের ওপর ছেড়ে দিব।’

‘৯০ মিনিটের মধ্যে জিততে চাই আমরা। খুবই শক্তিশালী ভারতের বিপক্ষে ভালো খেলতে চাই। ভারতও একটা শক্তিশালী দলের বিপক্ষে খেলবে। আমার মূল কৌশল একটাই এবং আমি মনে করি, সেটা আমাদের দলের জন্য ভালো এবং দলকে সাহায্য করবে।’-যোগ করেন তিনি।

খেলাধুলায় বাংলাদেশ-ভারত লড়াই মানেই বাড়তি উন্মাদনা। দুই দলের লড়াইয়ে চাপ থাকে উভয়েরই। বাংলাদেশ-ভারত আরেকটি দ্বৈরথ এখন মাঠে গড়ানোর অপেক্ষায়। বাংলাদেশ-ভারত দ্বৈরথ নিয়ে কক্স বলেছেন, ‘আমার মনে হয় সবাই ইতিহাস সম্পর্কে সচেতন। শুধু ১৯৪৭-৪৮ পরবর্তী ইতিহাসই নয়, বরং ফুটবল, ক্রিকেট, হকিসহ সব ধরনের খেলার ইতিহাস সম্পর্কেও। বাংলাদেশ-শ্রীলঙ্কা, বাংলাদেশ-ভারত এবং বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সবসময়ই একটা দ্বৈরথ থাকবে। ঠিক যেমন ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকে। মানুষ সবসময় তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের হারাতে চায়।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশভারতমার্ক কক্সমালদ্বীপলিড স্পোর্টসসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

জুন ১৯, ২০২৬

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT