চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্য-শান্তর ফিফটিতে ভারতকে হারাল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইন্দোর টেস্টে ইনিংস ব্যবধানে ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশ। একইদিনে খানিকটা আড়ালে হয়তো পড়ে যাচ্ছে দেশটিরই আরেক দলের বিপক্ষে বাংলাদেশের একটি জয়ের গল্প! এশিয়ান ইমার্জিং কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

বিকেএসপিতে প্রথমে ব্যাট করে ভালোই রান তুলেছিল ভারত। পুরো ৫০ ওভার ব্যাট করে ২৪৬ রান। তবে সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন ঝড় তুলে সেই রানকে পাত্তাই দেননি। দুজনের ফিফটিতে ৪৭ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ।

শনিবার প্রথমে ফিল্ডিং করে ৮৮ রানের মাঝে ৪ উইকেট তুলে নিয়ে ভারতকে ধাক্কা দেয় বাংলাদেশের বোলাররা। সেখান থেকে আরমান জাফরের ব্যাটে চাপ কাটিয়ে ওঠে দলটি। পাল্টা আক্রমণে সেঞ্চুরি তুলে নেন আরমান। ৮ চার ও ৩ ছক্কায় ৯৮ বলে ১০৫ করা মিডলঅর্ডার ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন সুমন খান।

হংকংয়ের বিপক্ষে ৪ উইকেট নিয়েছিলেন সুমন। শনিবারও নিলেন সমান উইকেট। লেজের দিকের ব্যাটসম্যানদের তুলে নিয়ে প্রতিপক্ষের রান বড় করতে দেননি ডানহাতি পেসার। মিডলঅর্ডারে দুই উইকেট তুলে নেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। সৌম্যও পেয়েছেন দুই উইকেট।

আড়াইশর কাছাকাছি রান কোনো চাপেই ফেলতে পারেনি স্বাগতিকদের। ১৫ রানের মাথায় ওপেনার নাঈম শেখ ফিরলেও বাংলাদেশকে চাপ টের পেতে দেননি সৌম্য ও নাজমুল। টি-টুয়েন্টি স্টাইলে ১২৬ বলে তারা তোলেন ১৪৪ রান।

৭ চার ও ৩ ছক্কায় ৬৮ বলে ৭৩ করে থামেন সৌম্য। লড়াই চালিয়ে যান শান্ত। সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে তাকে থামিয়ে দেন যশ রাঠোর। ১৪ চার ও ২ ছক্কায় ৮৮ বলে ৯৪ রানে থামে বাংলাদেশ অধিনায়কের ইনিংস। পরে ইয়াসির আলী ও আফিফ হোসেনের দৃঢ়টায় সহজেই জয় পায় বাংলাদেশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমার্জিং এশিয়া কাপ-২০১৯বাংলাদেশ ইমার্জিং দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT