চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত সিরিজের জন্য টাইগারদের অনুশীলন ক্যাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৯ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

ভারতের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন শুরু হয়েছে। ফিটনেস পরীক্ষা শেষে টাইগারদের ফিল্ডিং কোচ জানিয়েছেন, হায়দরাবাদ টেস্টের আগেই সেরে উঠবেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে নিউজিল্যান্ডে দীর্ঘ সফরের পর ঐতিহাসিক এই টেস্টের জন্য টাইগারদের প্রস্তুতির সময় মাত্র দু’দিন– ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি।

নিউজিল্যান্ডে একাধিকবার ইনজুরিতে পড়ে আগেভাগেই দেশে ফিরতে হয়েছিল মুশফিকুর রহিমকে। ইনজুরি কিছুটা কাটিয়ে গত দু’দিনের মতো নেটে প্রাকটিস করেছেন, কিপিংয়েও দেখা গেছে মুশিকে। দল আশা করছে, ভারত সিরিজে দলের নেতৃত্বেই থাকবেন মুশফিক।

ফিল্ডিং কোচ রিচার্ড হালসাল বলেন, মুশফিক হাতে খুব একটা ব্যথা অনুভব করছে না। ফিজিও আলাদাভাবে তার খেয়াল রাখছে। আশা করছি এই টেস্টের আগেই মুশফিক পুরোপুরি সেরে উঠবে।

নিউজিল্যান্ডে একাধিক ক্যাচ মিসের জন্য মানসিক চেতনতার অভাবটাই দায়ী। তাই প্রথম দিনটা ফিল্ডিংয়েই গুরুত্ব দিয়েছে দল।

ফিল্ডিং কোচ বলেন, কেউ যখন খেলার মধ্যে পুরোপুরি মনোযোগ দিতে পারে না তখনই মিস ফিল্ডিং বা ক্যাচ মিস হয়। আমার মনে হয় নিউজিল্যান্ডেও বাংলাদেশ দলের খেলোয়াড়দের তাই হয়েছে। এজন্য আমি কন্ডিশনকে দোষ দেই না। তবে হায়দরাবাদ সম্পর্কে আমার যতটুকু ধারণা আছে, সেখানকার উইকেটে পেসারদের মাঝে মাঝে ভালো করার সুযোগ থাকে। স্কোয়াডে দুজন পেসার আর দুজন স্পিনার রাখলে ভালো হয়।

Reneta

ভারতের বিপক্ষে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ এবং একমাত্র টেস্টের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হতে পারে বুধবার। বাংলাদেশ দল ভারত যাবে ২ ফেব্রুয়ারি। হায়দারাবাদের সিকান্দারাবাদে ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়ার্মআপ ম্যাচের পর ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি একমাত্র টেস্ট ম্যাচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT