চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভাত দে হারামজাদা’ এবং কিছু প্রাসঙ্গিক কথা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫২ পূর্বাহ্ন ১৪, মার্চ ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

সদ্যপ্রয়াত কবি রফিক আজাদের এক অজানা দিক উন্মোচন করলেন কবি অসীম সাহা। নিজের ফেসবুকে তিনি এই সক্রান্ত একটি পোষ্ট দেন। কবি রাফিক আজাদের কালজয়ী একটি কবিতার নাম ‘ভাত দে হারামজাদা’ সেটা নিয়েই এবার লিখলেন আরেক কবি অসীম সাহা।

ফেসবুক পোষ্টে তিনি লিখেন, দেখছি, কবি রফিক আজাদের মুত্যুর পর তার ভক্ত, অনুরাগী, পাঠক এবং শুভানুধ্যায়ীর অধিকাংশই তার তোলপাড় করা কবিতা ‘ভাত দে হারামজাদা’ নিয়ে তার সাহস ও ভূমিকার প্রশংসা করে ক্রমাগত পোস্ট দিয়ে যাচ্ছেন! তাদের কি জানা আছে, এই কবিতাটির জন্যেই তাকে জীবনে কতোটা বিড়ম্বনার শিকার হতে হয়েছিলো?

বঙ্গবন্ধুর কথা টেনে অসীম সাহা লিখেন, বঙ্গবন্ধুর আমলে লিখিত এই কবিতাটি বঙ্গবন্ধু এবং তৎকালীন সরকারকে কতোটা বিব্রত করেছিলো, তা অনেকেরই জানা নেই। তখন রফিক ভাইকে বলতে গেলে একটি ভয়াবহ আতঙ্কের মধ্যেই জীবন কাটাতে হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর মতো মহৎপ্রাণ মানুষের জন্য পুলিশের হুলিয়া সত্ত্বেও তিনি শেষপর্যন্ত রক্ষা পেয়েছিলেন। বঙ্গবন্ধুই তাকে শেল্টার দিয়েছিলেন।

কবিতাটি সম্পর্কে রফিক আজাদের মানসিকতা টেনে অসীম সাহা লিখেন, এই কবিতাটি নিয়ে রফিক ভাই নিজেও খুব বিব্রত ছিলেন। তাই তার শ্রেষ্ঠ কবিতা এবং অন্যান্য সংকলনে তিনি এ-কবিতাটিকে স্থান দেননি! বঙ্গবন্ধুর প্রতি তার অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা ছিলো। এ-কবিতাটি সম্পর্কে তার নিজেরও একটি ব্যাখ্যা ছিলো। এ-সব তথ্য না জেনে যারা এই কবিতাটিকে তখন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন, তারা দেখছি, এখনও বেশ তৎপর। আর না জেনে, না বুঝেই এদের সঙ্গে তাল মেলাচ্ছেন বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ হিসেবে দাবিদার কিছু অর্বাচীন! এ-ব্যাপারে সতর্ক না হলে কবি রফিক আজাদের একটি ভুল মূল্যায়ন হবে, যা প্রয়াত রফিক আজাদের প্রতি হবে এক অন্যায় অবমাননা!!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রফিক আজাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুদ্ধ কখন শেষ হবে তা আমরা ঠিক করব, ট্রাম্পকে ইরানের কড়া জবাব

মার্চ ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হওয়ার বিষয়ে রিপাবলিকানদের যা বললেন ট্রাম্প

মার্চ ১০, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের ৫ ফুটবলারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া

মার্চ ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধ দ্রুত শেষ হওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কমতে শুরু করেছে বৈশ্বিক তেলের দাম

মার্চ ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে তেল চলাচল বাধাগ্রস্ত হলে ধ্বংস নেমে আসবে: ট্রাম্প

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT