চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভাই, এই উপরটা কী বা কারা – জানতে চাই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩২ পূর্বাহ্ণ ১৩, জুলাই ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

গুলশানে রেস্টুরেন্টে জঙ্গি হামলার পর পুরো রাজধানী জুড়েই নেয়া হয়েছে নানা ধরণের নিরাপত্তা ব্যবস্থা। জনগণের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেয়া হলেও এতে ভোগান্তির স্বীকারও হচ্ছে জনগণই। এ নিয়ে অভিযোগ অনেকের।

নাগরিক জীবনের এই ভোগান্তি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন ‘মানুষের জন্য ফাউন্ডেশন’-এর সমন্বয়ক শাহানা হুদা। স্ট্যাটাসে তিনি লিখেছেন:

‘আজ সকাল ৮.৩০ মিনিট। মুষলধারে বৃষ্টি হচ্ছে। বনানী ১১ নম্বর সড়ক।

রিকশাযাত্রী মেয়েটি পুলিশের কাছে জানতে চাইলো, কেন রিকশা থেকে আমাদের নামিয়ে দিচ্ছেন? আমরা কি এখন ভিজতে ভিজতে অফিস যাবো? আমার কাছে তো ছাতাও নাই। দ্যাখেন ঐ বাচ্চাগুলোও ভিজতে ভিজতে যাচ্ছে। ওদেরও নামিয়ে দিলেন, কেন?

পুলিশ, ‘সবাইকে মানে আপনাকে নামতেই হবে। কেন নামতে হবে জানি না। এটাই আইন।’

মেয়েটি, ‘দেখছেন না আমাদের কত অসুবিধা হচ্ছে? আর আইন হলে সবার জন্য হবে, শুধু রিকশাযাত্রীদের জন্য কেন?’

Reneta

পুলিশ, ‘তাতো জানি না। উপর থেকে বলছে। আমরা ফলো করি। আপত্তি থাকলে উপরে বলেন।’

গুলশানে জঙ্গী হামলার পর থেকে সারা শহরে নিরাপত্তা কঠোর করা হয়েছে বলে শুনছি। এরই অংশ হিসাবে বনানী ১১ নং সড়কের মাথায়, মানে দক্ষিণের নগরপিতার (উত্তরে বসবাসরত) বাসভবনের ঠিক সামনেই পুলিশের একটি নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। কী এক অজ্ঞাত কারণে এখানে রোষানলে পড়েছে শুধু রিকশারোহীরা। গাড়ি, সিএনজি, এমনকি মটরসাইকেল সবাই হনহনিয়ে চলে যাচ্ছে কিন্তু রিকশা থামিয়ে যাত্রীদের নামিয়ে দিচ্ছে পুলিশ।

এ নিয়ে যাত্রীদের সাথে পুলিশের হৈ চৈ হলেও যাত্রীরা নিরুপায় এবং নামতে বাধ্য হচ্ছে। ওখানে রিকশা থামানোতে ব্রীজটির দু’পাশে রিকশা স্ট্যান্ড হয়ে গেছে, যানজট বেড়েছে, যাত্রীদের হয়রানি বেড়েছে ১০০ ভাগ।

আজ সকালে বৃষ্টি হচ্ছিল। আমার অনেক কলিগকে একদম কাকভেজা হয়ে অফিসে আসতে হল। নিশ্চয় অন্য যাত্রীরাও ভিজেছে। কারণ রিকশা ঢুকতে দিচ্ছেনা পুলিশ ।কিন্তু তাই বলে যে ব্রীজের এপারে রিকশা চলছেনা, তা নয়, চলছে। অনেকটা বেনাপোল – হরিদাসপুর সীমান্ত এলাকা স্টাইল।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT