চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভবিষ্যতে বর্গীর জায়গায় ছাত্রলীগ বলতে হবে!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৮
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

৭ মার্চ রাজধানীর রাস্তায় কিশোরী নিগ্রহের ঘটনা ভাইরাল হওয়া এবং নিগ্রহের ঘটনায় আওয়ামী লীগের দায় না বলে দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যম ফেসবুকে মত প্রকাশ করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু।

স্ট্যাটাসে তিনি এর প্রতিবাদ জানিয়ে দেশের রাজনীতির পরিশীলনের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

তিনি লিখেছেন:

‘আওয়ামী লীগের মতো সংগ্রামী ঐতিহ্যবাহী রাজনৈতিক দলকে ঐতিহাসিক ৭ মার্চ পালনের জনসমাবেশে লোকসমাগম বাড়িয়ে দেখাতে বাসের বহর দিয়ে বস্তি-মহল্লা থেকে ‘কাউয়া’ ও ‘মুরগি’ টুকিয়ে আনতে হয় কেন? দলের ব্যানারে যে লাফাঙ্গাদের সংগঠিত করে সমাবেশে আনা হচ্ছে তারা রাস্তায় মেয়ে দেখে বেলেল্লাপনা করলে সাধারণ সম্পাদক বলেন ‘সমাবেশের বাইরে ঘটলে দায়িত্ব দলের নয়’। কী বিচিত্র যুক্তি! দায়িত্ব না এড়িয়ে নেতাদের যা করা উচিত তা হচ্ছে রাজনীতির ধরন-ধারণ, চলন-বলন বদলিয়ে পরিশীলিত ও যুগোপযোগী করা, গণমুখী করা।

ভাববেন না, আমি রাজনৈতিক কর্মসূচিতে বস্তি-মহল্লার আমজনতার অংশগ্রহণকে খাটো করে দেখছি। মোটেই তা নয়। আমরা ১৯৬২-৭১ সময়ে জনতার মিছিল ও মুক্তিযুদ্ধের মানুষ। ১৯৮২-৯০-এর স্বৈরাচারবিরোধী গণআন্দোলন সাংবাদিক হিসেবে দেখেছি। ’৮৩-র ১৫ ফেব্রুয়ারি ড. কামাল হোসেনের বাসার সামনে থেকে সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়ে জেলে গিয়েছি। সত্যিকার রাজনৈতিক সংগ্রাম ও উত্থানে সাধারণ খেটে খাওয়া মানুষের নৈতিক মান উন্নত স্তরে ওঠে।

১৯৬৯-এর গণ অভ্যুত্থান ও ’৭০-এর নির্বাচনকালে গ্রামাঞ্চলেও চুরি-ডাকাতি কম হয়েছে এবং ’৭১-এর ১ থেকে ২৫ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধুর আসহযোগ আন্দোলনের বাংলাদেশে রাস্তায় কার্যত পুলিশ ছিল না কিন্তু কোনো মেয়ে হেনস্তা হয়নি। সেই আন্দোলনে ও অব্যবহিতপর মুক্তিযুদ্ধে অনেক ‘লাফাঙ্গা’ বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যা ইতিহাসে লেখা আছে। সেই অধ্যায়ের নেতৃত্বে আওয়ামী লীগই ছিল। আজও আওয়ামী লীগ সরকারের নেতৃত্ব দিচ্ছে। ভবিষ্যতে শিশুকে ঘুম পাড়াতে ‘বর্গী এলো দেশে’ না বলে হয়তো ‘ছাত্রলীগ এলো দেশে’ গাইতে হবে, যদি রাজনীতি ও আওয়ামী লীগের সংস্কার ও পরিশীলন না হয়।’ছাত্রলীগ-৭ মার্চ-নারী নিগ্রহের ঘটনা

Reneta

বুধবার ঐতিহাসিক ৭ মার্চের সোহরাওয়ার্দী উদ্যানের জনসভাকে কেন্দ্র করে রাজধানীর বাংলামোটরে এক শিক্ষার্থীকে হয়রানির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক সমালোচনার। এর জবাবে অবশ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, নারী নিগ্রহের ঘটনায় আওয়ামী লীগের কোনো দায় নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭ মার্চরাস্তায় নারী নিগ্রহ
শেয়ারTweetPin4

সর্বশেষ

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT