চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভবিষ্যতে একজন বড় লেখক হতে চাই: তূর্য

সুদীপ্ত সাইদ খানসুদীপ্ত সাইদ খান
৮:৪৭ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A

সোয়েব সানিয়াদ খান তূর্যর জন্ম পাবনায়। দি্বতীয় শ্রেণিতে পড়ার সময় চলে আসেন ঢাকায়। এসএসসি পরীক্ষা দিযেই তূর্য নাম লেখায় বাংলাবিদ প্রতিযোগিতায়। যৌথভাবে তৃতীয় হওয়া তূর্য জানালেন তার বাংলাবিদ হওয়ার গল্প-

যৌথভাবে তৃতীয় হয়েছেন, আরেকটু হলেই হয়ত প্রথম হওয়া যেত। মন খারাপ হয়নি তো!
তূর্য: মন খারাপের কিছু নেই। আমরা এটাকে খেলা হিসেবে নিয়েছি। আসলে যে মনোসংযোগ করতে পেরেছে সেই ভালো করেছ। সবচেয়ে বড় ব্যাপার যে চ্যানেল আইয়ের বাংলা বিদের মতো এতবড় প্রতিযোগিতায় অংশ নিয়েছি এটাই বড় পাওয়া।

ভাষা বা ব্যাকরণ তো কঠিন একটা ব্যাপার। এরকম একটা দাঁতভাঙা প্রতিযোগিতায় অংশ নেয়ার সাহস কোত্থেকে পেলেন?
তূর্য: ভাষার বা বানানের বিষয়ে আমি ছোটবেলা থেকেই সচেতন। কারণ ছোটবেলা থেকেই আমি প্রচুর বই পড়ি। আমার পরিবার ও বন্ধুবান্ধবরা, শিক্ষকরা আমাকে সবসময় পড়ালেখার বিষয়ে সাহায্য করেছেন। সবাই আমার মাঝে এই বিষয় সম্পর্কে একটা ভালোবাসা তৈরি করে দিয়েছে। দেখা গেছে স্কুলের পরীক্ষাগুলোতেও আমি বাংলায় সবচেয়ে বেশি নম্বর পেয়েছি। বাংলার প্রতি ভালোবাসাটা ছোটবেলা থেকেই ছিল বলে আমার মধ্যে কোন ভয়ভীতি কাজ করেনি।

আপনার কথায় মনে হচ্ছে বাংলা বানান আপনার কাছে খুবই সহজ একটা বিষয়। কিভাবে কঠিন বিষয়কে সহজ করে নিলেন?
তূর্য: আমি আসলে ছোটবেলা থেকেই প্রচুর বই পড়ি। বিভিন্ন অকেশনে, নানা সময়ে বন্ধু বান্ধব ও আত্মীয়দের কাছ থেকে প্রচুর বই উপহার পেয়েছি। এ কারণে প্রচুর বই পড়া হতো। বই পড়তে পড়তেই বাংলা বানান ও ভাষার কঠিন বিষয়গুলোও আমার কাছে সহজ হয়ে পড়ে। আবার সংবাদ পত্রেরও একটা ভূমিকা আছে, আমি প্রচুর সংবাদপত্র পড়ি। সেটাও একটা কারণ।

ক্যাম্পের দিনগুলো কেমন ছিল?
তূর্য: দেশের বিভিন্ন অঞ্চল থেকে বন্ধুরা এসেছে। নাা ধরনের নানা বন্ধুর সঙ্গে মেশার সুযোগ হয়েছে। আমি মনে করি, এই মেশার ফলে অনেক কিছু শিখতে পেরেছি। এটা ভবিষ্যতে পথ চলতে সহায়তা করবে।

বাংলা ভাষা নিয়ে ভবিষ্যতে কাজ করার ইচ্ছে আছে?
তূর্য: বাংলা আমাদের মাতৃভাষা। এটা নিয়ে কাজ করতে পারাটা আমার জন্য সৌভাগ্যের হবে। আমি চেষ্টা করব, যারা ভাষা নিয়ে কাজ করতে চায় তাদেরকে নিয়ে একটা সংগঠন করার। বাংলা ভাষাকে উন্নত করার প্রয়াস নিয়ে কাজ করব। আর আমার যেহেতু লেখালেখির অভ্যাস আছে তাই ভবিষ্যতে একজন বড় লেখক হতে চাই। আবৃত্তিকার হতে চাই। এইসবের ভেতর দিয়েই ভবিষ্যতেও ভাষা নিয়ে কাজ করতে চাই।

Reneta

ছবিঃ ওবায়দুল হক তুহিন

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT